হোম > বিনোদন > সিনেমা

সাদ-বাঁধনদের বিশেষ সম্মাননা

উদ্বোধনী আয়োজনে রেড কার্পেট থেকে দূরে ছিলেন সাদ-বাঁধনরা। তবে চার দিনের মাথায় ৯ জুলাই বিশেষ আমন্ত্রণে লাল গালিচায় পা রাখলেন তাঁরা। মূল প্রতিযোগিতা বিভাগে থাকা ‘দ্য ডিভাইড’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারে রীতিমতো ‘রেহানা মরিয়ম নূর’ ছবির কলাকুশলীদের মাইক্রোফোনে ডেকে লাল গালিচায় হাঁটার আমন্ত্রণ জানানো হয়। সেই সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়  নির্মাতা সাদ, অভিনেত্রী বাঁধন, প্রযোজক জেরেমি চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবুসহ দলের আট সদস্যকে। এ সময় আলোকচিত্রীদের ক্যামেরায় তাকিয়ে ভক্তদের উদ্দেশে চুম্বন উড়িয়ে দেন আজমেরী হক বাঁধন। সাদের হাত ধরে হেঁটে যান কান উৎসবের লাল গালিচায়।

কান উৎসবের ৭৪তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে ছবির নায়িকা আজমেরী হক বাঁধন ও নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ আমন্ত্রণ পেয়েছিলেন লাল গালিচায় হাঁটার। কিন্তু টিমের বাকিদের ছেড়ে অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।

আঁ সার্তে রিগায় ‘রেহানা মরিয়ম নূর’সহ প্রতিযোগিতা করছে ২০টি ছবি। আগামী ১৬ জুলাই পুরস্কার বিতরণ করবেন এই বিভাগের বিচারকদের প্রধান ব্রিটিশ নারী নির্মাতা আন্দ্রেয়া আর্নল্ড। ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এখন ‘রেহানা মরিয়ম নূর’ বন্দনা চলছে। ছবিটি নিয়ে ইতিবাচক পর্যালোচনা প্রকাশিত হয়েছে।

ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

মুক্তির অপেক্ষায় সায়রার দুই সিনেমা

সৌদির উৎসবে কোরিয়ান সিনেমা নিয়ে আয়োজন

বার্লিনে অনুদান পেল বাংলাদেশের সিনেমা

বাক্‌প্রতিবন্ধীর চরিত্রে মৌসুমী হামিদ

সিয়ামের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানালেন সুস্মিতা

মা হওয়ার গুঞ্জনে বুবলীর উত্তর ‘আমি ডিভোর্সি নই’

পরিচালনায় অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান

থ্রি ইডিয়টস ও মুন্না ভাইয়ের সিকুয়েলের খবর নিশ্চিত করলেন হিরানি

ভোট দিয়ে উচ্ছ্বসিত তারকারা