হোম > বিনোদন > সিনেমা

‘রঙ্গনা’র ফার্স্ট লুকে বহুরূপী শাবনূর, ফেসবুকে যা বললেন ভক্তরা

সম্প্রতি ‘রঙ্গনা’ নামের নতুন সিনেমায় অভিনয় করার ঘোষণা দিয়েছেন শাবনূর। তিন বছর পর তাঁর দেশে ফেরার অন্যতম কারণ এটি। নির্মাতা আরাফাত হোসাইন প্রথমবারের মতো সিনেমা তৈরি করছেন। আর এই সিনেমার মাধ্যমেই দীর্ঘ বিরতি পেরিয়ে ক্যামেরার সামনে ও প্রেক্ষাগৃহে আসছেন শাবনূর।

গত শুক্রবার প্রকাশ্যে এসেছে ‘রঙ্গনা’র ফার্স্ট লুক। এতে তিনভাবে শাবনূরকে দেখা গেছে। কখনো নেকাবে মুখ ঢাকা, তার চোখে ক্ষোভের চিহ্ন। অন্য ছবিতে পিস্তল হাতে, আবার কখনো ফুল হাতে হাস্যোজ্জ্বল নব্বইয়ের এ ব্যস্ত নায়িকা।

লুকটি প্রকাশের পর ফেসবুক থেকে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। একাংশের প্রশংসা পেলেও, অনেকে শাবনূরের ফেরা নিয়ে শঙ্কিত। তারা মনে করছেন, শাবনূরের আরও সময় নিয়ে, ভালো গল্প ও নির্মাতার সঙ্গে ফেরা উচিত ছিল। ফেসবুকের সমালোচনা চোখে পড়েছে নির্মাতা আরাফাতের। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এটা একটা রোমান্টিক-থ্রিলার গল্পের সিনেমা হতে যাচ্ছে। সিনেমার গল্পটি সমসাময়িক, এর গল্পে শাবনূর-আপুকে নতুন একটি চরিত্রে দেখা যাবে। দর্শকদের আমার প্রতি আস্থা রাখার অনুরোধ করছি। আশা করি ভালো একটি সিনেমা উপহার দিতে পারব।’

ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। চট্টগ্রাম অঞ্চলে একটানা এর চিত্রায়ণ চলবে। সিনেমাটি আগামী বছরের যেকোনো একটি ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।

‘রঙ্গনা’য় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন কবির বকুল। সুর ও কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

মুক্তির অপেক্ষায় সায়রার দুই সিনেমা

সৌদির উৎসবে কোরিয়ান সিনেমা নিয়ে আয়োজন

বার্লিনে অনুদান পেল বাংলাদেশের সিনেমা

বাক্‌প্রতিবন্ধীর চরিত্রে মৌসুমী হামিদ

সিয়ামের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানালেন সুস্মিতা

মা হওয়ার গুঞ্জনে বুবলীর উত্তর ‘আমি ডিভোর্সি নই’

পরিচালনায় অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান

থ্রি ইডিয়টস ও মুন্না ভাইয়ের সিকুয়েলের খবর নিশ্চিত করলেন হিরানি

ভোট দিয়ে উচ্ছ্বসিত তারকারা