হোম > বিনোদন > সিনেমা

অস্কারে মনোনয়নের দৌড়ে বাংলাদেশের ‘পায়ের তলায় মাটি নাই’

একাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের ৯৬তম আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে মনোনয়নের জন্য বাংলাদেশ থেকে লড়বে মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম চলচ্চিত্র ‘পায়ের তলায় মাটি নাই’। গতকাল ২৩ সেপ্টেম্বর রাতে ৯৬তম অস্কার কমিটি বাংলাদেশ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অস্কারে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে ছবি মনোনয়নের জন্য বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করা হলে মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম চলচ্চিত্র ‘পায়ের তলায় মাটি নাই’ এবং মাশরুর পারভেজ পরিচালিত ‘গোয়িং হোম’ ছবি দুটি জমা পড়ে।

গত ৩ সেপ্টেম্বর শনিবার ছবি দুটি দেখার পর মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম চলচ্চিত্র ‘পায়ের তলায় মাটি নাই’ ছবিকে চূড়ান্ত করে ৯৬তম অস্কার বাংলাদেশ কমিটি।

চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমনের প্রযোজনায় ‘পায়ের তলায় মাটি নাই’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনোয়ার, প্রিয়াম অর্চি প্রমুখ।

একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৪ সালের ১০ মার্চ অনুষ্ঠিত হবে ৯৬তম অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেগুলোরই একটি।

ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

মুক্তির অপেক্ষায় সায়রার দুই সিনেমা

সৌদির উৎসবে কোরিয়ান সিনেমা নিয়ে আয়োজন

বার্লিনে অনুদান পেল বাংলাদেশের সিনেমা

বাক্‌প্রতিবন্ধীর চরিত্রে মৌসুমী হামিদ

সিয়ামের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানালেন সুস্মিতা

মা হওয়ার গুঞ্জনে বুবলীর উত্তর ‘আমি ডিভোর্সি নই’

পরিচালনায় অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান

থ্রি ইডিয়টস ও মুন্না ভাইয়ের সিকুয়েলের খবর নিশ্চিত করলেন হিরানি

ভোট দিয়ে উচ্ছ্বসিত তারকারা