হোম > বিনোদন > হলিউড

অবসরে যাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী জুডি ডেঞ্চ

অবসরের ঘোষণা দিলেন অস্কার বিজয়ী ব্রিটিশ অভিনেত্রী জুডি ডেঞ্চ। দ্য গার্ডিয়ান জানিয়েছে, শারীরিক বেশ কিছু সমস্যায় ভুগছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ৬০ বছরের অভিনয় ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জুডি ডেঞ্চ জানিয়েছেন, তাঁর হাতে এখন কোনো কাজ নেই। আবার শরীরও ভালো যাচ্ছে না ইদানীং। তাই তাঁর এই অবসরের সিদ্ধান্ত। তিনি আরও জানিয়েছেন, অনেক দিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন। কিন্তু ইদানীং দেখতে বেশ অসুবিধা হচ্ছে তাঁর।

২০১২ সাল থেকেই ম্যাকিউলার ডিজেনারেশনে ভুগছেন জুডি ডেঞ্চ। অভিনেত্রীর বয়স এখন ৮৯, চোখের সমস্যায় চিত্রনাট্য পড়তেও হচ্ছে সমস্যা। তাই নতুন সিনেমা হাতে নিচ্ছেন না তিনি।

বন্ড সিরিজের মোট সাতটি ছবিতে ‘এম’ চরিত্রে অভিনয় করেছেন জুডি ডেঞ্চ। এর মধ্যে ‘ডাই অ্যানাদার ডে’ (২০০২), ‘ক্যাসিনো রয়্যাল’ (২০০৬), ‘কোয়ান্টাম অব সোলেস’ (২০০৮), ‘স্কাইফল’ (২০১২) এবং ‘স্পেক্টার’ (২০১৫) উল্লেখযোগ্য। ১৯৯৮ সালে ‘শেক্‌সপিয়ার ইন লাভ’ সিনেমায় রানি প্রথম এলিজাবেথ চরিত্রে অভিনয়ের জন্য সেরা ‘পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী’র অস্কার জেতেন। জুডি ডেঞ্চকে সবশেষ ২০২২ সালে ‘স্পিরিটেড’ সিনেমায় দেখা গেছে।

অস্কারজয়ী ‘গডফাদার’ তারকা ডুভলের মৃত্যু

শার্লক হোমসকে নিয়ে প্রাইম ভিডিওর সিরিজ

দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল হলিউডের তিন সিনেমা

৭৮তম ডিজিএ অ্যাওয়ার্ড: অস্কারের দৌড়ে এগিয়ে গেলেন পল থমাস অ্যান্ডারসন

‘বিট ইট’ গানের লুক থেকে মাইকেল জ্যাকসনের বায়োপিকের নতুন পোস্টার

‘চুরি করা জমিতে কেউ অবৈধ হয় না’—গ্র্যামি মঞ্চে প্রতিবাদমুখর শিল্পীরা

অনিরাপদ শহর দাবি করে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট ফেলে গেলেন টম ক্রুজ

প্রকাশ্যে এল দ্য বিটলস সিনেমার ফার্স্ট লুক

ট্রাম্পের প্রতি বিরক্ত হয়ে যুক্তরাষ্ট্র ছাড়ছেন ক্রিস্টেন স্টুয়ার্ট

অস্কারে আগ্রহ নেই আমান্ডা সেফ্রিডের