হোম > বিনোদন > হলিউড

অলিভারের সঙ্গে দুই সন্তানের মৃত্যুতে শোকে বিহ্বল সাবেক স্ত্রী

ক্যারিবিয়ান দ্বীপ বেকিয়ার কাছে বিমান বিধ্বস্ত হয়ে ৪ জানুয়ারি প্রাণ হারিয়েছেন জার্মান বংশোদ্ভূত হলিউড অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার ও তাঁর দুই মেয়ে ১০ বছর বয়সী মাদিতা ও ১২ বছর বয়সী আন্নিক। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ছোট প্রাইভেট উড়োজাহাজটি ক্যারিবিয়ান সাগরে বিধ্বস্ত হয়। দুই মেয়ে ও সাবেক স্বামীর মৃত্যুতে শোকে বিহ্বল অভিনেতার সাবেক স্ত্রী জেসিকা ক্লেপসার। তাঁদের স্মৃতি স্মরণ করে ইনস্টাগ্রামে এক বিবৃতি শেয়ার করেছেন তিনি।

জেসিকা লিখেছেন, ‘আমাদের দুই মেয়ে মাদিতা এবং আন্নিক, তাদের বাবা ক্রিশ্চিয়ানের সঙ্গে ক্যারিবিয়ানে ছুটি কাটিয়ে ফিরছিল। তাদের বহনকারী বিমানটির ইঞ্জিনে সমস্যা দেখা দেয় এবং তা বিধ্বস্ত হয়ে সমুদ্রে পড়ে যায়। দুর্ভাগ্যবশত ছোট বিমানের চারজন যাত্রীর কেউ প্রাণে বাঁচেনি।’

দুই কন্যাকে নিয়ে জেসিকা লিখেছেন, ‘মাদিতা, লুই আর্মস্ট্রং মিডল স্কুলের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত, তার স্বভাব ছিল প্রাণবন্ত। পড়াশোনায় খুবই মেধাবী; নাচ-গানেও পারদর্শী ছিল সে। আন্নিক ওয়ান্ডারল্যান্ড এভ এলিমেন্টারি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ত। সব সময় সুন্দর করে কথা বলা এবং জড়িয়ে ধরে মন ভালো করে দিত সে। বাস্কেটবল, সাঁতার এবং বিভিন্ন ধরনের শিল্পকর্মে তার অধীর আগ্রহ ছিল।’

উল্লেখ্য, সংবাদমাধ্যমের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, আকাশে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি সমস্যার মুখে পড়ে এবং বেকিয়াসংলগ্ন ক্যারিবিয়ান জলসীমায় বিধ্বস্ত হয়। ডুবুরিরা ঘটনাস্থলে ছুটে গেলেও কাউকে বাঁচানো যায়নি। পাইলটসহ ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

অস্কারজয়ী ‘গডফাদার’ তারকা ডুভলের মৃত্যু

শার্লক হোমসকে নিয়ে প্রাইম ভিডিওর সিরিজ

দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল হলিউডের তিন সিনেমা

৭৮তম ডিজিএ অ্যাওয়ার্ড: অস্কারের দৌড়ে এগিয়ে গেলেন পল থমাস অ্যান্ডারসন

‘বিট ইট’ গানের লুক থেকে মাইকেল জ্যাকসনের বায়োপিকের নতুন পোস্টার

‘চুরি করা জমিতে কেউ অবৈধ হয় না’—গ্র্যামি মঞ্চে প্রতিবাদমুখর শিল্পীরা

অনিরাপদ শহর দাবি করে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট ফেলে গেলেন টম ক্রুজ

প্রকাশ্যে এল দ্য বিটলস সিনেমার ফার্স্ট লুক

ট্রাম্পের প্রতি বিরক্ত হয়ে যুক্তরাষ্ট্র ছাড়ছেন ক্রিস্টেন স্টুয়ার্ট

অস্কারে আগ্রহ নেই আমান্ডা সেফ্রিডের