হোম > বিনোদন > হলিউড

সবার আগে বাংলাদেশে ‘অ্যাকুয়াম্যান ২’

সারা বিশ্বে সবার আগে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ২০১৮ সালের ব্যবসাসফল হলিউড সিনেমা অ্যাকুয়াম্যান-এর সিক্যুয়াল ‘অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’। দেশের সিনেমাপ্রেমী দর্শকদের জন্য চমকপ্রদ খবর নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। বিষয়টি জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ।

তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি পাবে ২২ ডিসেম্বর। আর বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে আজ বুধবার ২০ ডিসেম্বর। এর ফলে সবার আগে বাংলাদেশের দর্শকেরা দেখার সুযোগ পাবেন সিনেমাটি।

অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’ সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আগের পর্বের জেসন মোমোয়া। তার সঙ্গে দেখা যাবে অ্যাম্বার হার্ড, অ্যামেলিয়া ক্লার্ক, বেন এফ্লেক, প্যাট্রিক উইলসন ও নিকোল কিডম্যানের মতো তারকাদের।

এর আগে ২০১৮ যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি। বিশ্বব্যাপী রেকর্ড ১.১৪৮ বিলিয়ন ডলার আয় করে সিনেমাটি। এখন পর্যন্ত ডিসি কমিকসের কোনো চরিত্রের ওপর নির্মিত সর্বোচ্চ আয়ের সিনেমা এটি। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় পর্ব দিয়েও দুনিয়া জুড়ে ঝড় তুলবে সমুদ্র মানব।

অস্কারজয়ী ‘গডফাদার’ তারকা ডুভলের মৃত্যু

শার্লক হোমসকে নিয়ে প্রাইম ভিডিওর সিরিজ

দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল হলিউডের তিন সিনেমা

৭৮তম ডিজিএ অ্যাওয়ার্ড: অস্কারের দৌড়ে এগিয়ে গেলেন পল থমাস অ্যান্ডারসন

‘বিট ইট’ গানের লুক থেকে মাইকেল জ্যাকসনের বায়োপিকের নতুন পোস্টার

‘চুরি করা জমিতে কেউ অবৈধ হয় না’—গ্র্যামি মঞ্চে প্রতিবাদমুখর শিল্পীরা

অনিরাপদ শহর দাবি করে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট ফেলে গেলেন টম ক্রুজ

প্রকাশ্যে এল দ্য বিটলস সিনেমার ফার্স্ট লুক

ট্রাম্পের প্রতি বিরক্ত হয়ে যুক্তরাষ্ট্র ছাড়ছেন ক্রিস্টেন স্টুয়ার্ট

অস্কারে আগ্রহ নেই আমান্ডা সেফ্রিডের