হোম > বিনোদন > হলিউড

নীরবে কাঁদতেন জন সিনা

ঢাকা: ডব্লিউডব্লিউইর চেনামুখ জন সিনা। বিশ্বব্যাপী অগণিত ভক্ত রয়েছে এই সুপারস্টার কুস্তিগিরের। শুধু মার্কিন কুস্তিগিরই নন, জন সিনা একজন অভিনেতা, র‌্যাপ গায়ক, সফল টিভি ভাষ্যকারও। ‘ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস’–এর নবম কিস্তিতে অভিনয় করেছেন এই রেসলার। ছবিটি এরইমধ্যে বক্সঅফিসে আলোড়ন তুলেছে।

একটা সময় গৃহহীন ছিলেন জন সিনা। খ্যাতি পাওয়ার আগে দীর্ঘদিন গাড়িতে ঘুমাতে হয়েছে তাঁকে। গাড়িতেই রাখতেন তাঁর পোশাক। পাবলিক টয়লেট ব্যবহার করে পরিষ্কার হতেন এমন খবরই জানিয়েছেন ইংরেজি দৈনিক দ্য সানকে। সেটা ১৯৯১ সালের ঘটনা। ওই সময় সিনা একটা জিমেও কাজ করতেন। কিন্তু সেখান থেকে যে আয় হতো, বাড়ি ভাড়া নেওয়ার জন্য সেটা যথেষ্ট ছিল না।

বহু প্রতিভার অধিকারী জন সিনা ‘সিনাটিয়ন লিডার’, ‘দ্য চেন গ্যাং সোলজার’ কিংবা ‘দ্য চ্যাম্প’ নামেও পরিচিত। জন সিনার জন্ম যুক্তরাষ্ট্রের ওয়েস্ট নিউবেরিতে। পুরো নাম জন ফেলিক্স অ্যান্টনি সিনা জুনিয়র। ১৯৯৮ সালে স্প্রিংফিল্ড কলেজ থেকে ফিজিওলজি নিয়ে স্নাতক হন তিনি। পরবর্তীকালে পেশাদার বডি বিল্ডিংয়ে যোগ দেন।

১৯৯৯ সালে পেশাদার রেসলিং শুরু করেন তিনি। আল্টিমেট প্রো রেসলিংয়ে হাতেখড়ি হয় তাঁর। ২০০০ সালে যোগ দেন ডব্লিউডব্লিউইতে। পাঁচবার মার্কিন চ্যাম্পিয়ন, চারবার বিশ্ব ট্যাগ চ্যাম্পিয়ন ও ১৬ বার বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জেতেন সিনা।

রেসলিংয়ের পাশাপাশি অভিনেতা হিসেবেও সিনার সুনাম চারিদিকে। বহু হলিউড ছবিতে অভিনয় করেছেন। যেমন ‘দ্য মেরিন’, ‘ট্রেনরেক’, ‘ফার্দানান্দ’, ‘বাম্বলবি’ ইত্যাদি। একই সঙ্গে র‌্যাপ গায়কও তিনি। ২০০৫ সালে গানের অ্যালবাম প্রকাশ করেন সিনা, যা প্ল্যাটিনাম হিট হয়।

কিন্তু ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে বাবার সাহায্য পাননি সিনা। বাবা কখনই চাইতেন না ছেলে একজন রেসলার হোক। তিনি বলেছিলেন, ওই পেশায় তুমি দুই সপ্তাহও টিকে থাকতে পারবে না। সিনা বলেন, ‘বাবার এ কথাগুলো আমাকে এতই পীড়া দিত যে, আমি নীরবে কাঁদতাম বাবা আমার পাশে নেই ভেবে।’

অস্কারজয়ী ‘গডফাদার’ তারকা ডুভলের মৃত্যু

শার্লক হোমসকে নিয়ে প্রাইম ভিডিওর সিরিজ

দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল হলিউডের তিন সিনেমা

৭৮তম ডিজিএ অ্যাওয়ার্ড: অস্কারের দৌড়ে এগিয়ে গেলেন পল থমাস অ্যান্ডারসন

‘বিট ইট’ গানের লুক থেকে মাইকেল জ্যাকসনের বায়োপিকের নতুন পোস্টার

‘চুরি করা জমিতে কেউ অবৈধ হয় না’—গ্র্যামি মঞ্চে প্রতিবাদমুখর শিল্পীরা

অনিরাপদ শহর দাবি করে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট ফেলে গেলেন টম ক্রুজ

প্রকাশ্যে এল দ্য বিটলস সিনেমার ফার্স্ট লুক

ট্রাম্পের প্রতি বিরক্ত হয়ে যুক্তরাষ্ট্র ছাড়ছেন ক্রিস্টেন স্টুয়ার্ট

অস্কারে আগ্রহ নেই আমান্ডা সেফ্রিডের