হোম > বিনোদন > হলিউড

নার্নিয়ার চতুর্থ সিনেমায় ভিলেন এমা ম্যাকি

বিনোদন ডেস্ক

এমা ম্যাকি। ছবি: সংগৃহীত

রূপকথার রাজ্য নার্নিয়া। সেখানে প্রাণিরা মানুষের মতোই কথা বলে, পৌরাণিক চরিত্ররা ঘুরে বেড়ায় রাজ্যজুড়ে। আছে জাদুর প্রভাব। সিএস লিউইসের লেখা সাত পর্বের উপন্যাস ‘দ্য ক্রনিকলস অব নার্নিয়া’ অবলম্বনে এ পর্যন্ত তৈরি হয়েছে তিনটি সিনেমা। ‘দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ার্ডরোব’ (২০০৫), ‘প্রিন্স ক্যাস্পিয়ন’ (২০০৮) ও ‘দ্য ভোয়ায়েজ অব দ্য ডন ট্রেডার’ (২০১০)।

এবার তৈরি হচ্ছে দ্য ক্রনিকলস অব নার্নিয়া সিরিজের চতুর্থ সিনেমা। আগের তিনটি পর্ব পরিচালনা করেছিলেন অ্যান্ড্রু অ্যাডামসন ও মাইকেল অ্যাপটেড। চতুর্থ পর্বে বদলে গেছে পরিচালক। ‘বার্বি’খ্যাত নির্মাতা গ্রেটা গারউইগ পরিচালনা করবেন এটি। চিত্রনাট্যও তিনি লিখছেন। নার্নিয়ার চতুর্থ সিনেমাটি তৈরি হচ্ছে সিএস লিউইসের ষষ্ঠ উপন্যাস ‘দ্য ম্যাজিশিয়ানস নেফিউ’-এর ওপর ভিত্তি করে।

গ্রেটা গারউইকের ব্লকবাস্টার সিনেমা বার্বিতে পদার্থবিদ বার্বির চরিত্রে অভিনয় করেছিলেন ব্রিটিশ অভিনেত্রী এমা ম্যাকি। দ্য ম্যাজিশিয়ানস নেফিউতেও থাকবেন তিনি। দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, এতে সাদা ডাইনির চরিত্রে অভিনয় করবেন এমা। গল্পে চরিত্রটি জাদুবলে নার্নিয়া রাজ্যকে শত বছর ধরে হিমায়িত করে রাখে। শত্রুদের পাথরের মূর্তি বানিয়ে রেখে শাস্তি দেয়। এক কথায়, নার্নিয়া রাজ্যের প্রধান ভিলেন এই সাদা ডাইনি। আগের পর্বে এ চরিত্রে অভিনয় করেছিলেন ব্রিটিশ অভিনেত্রী টিল্ডা সুইনটন।

আগেই জানা গিয়েছিল, এ সিনেমায় প্রফেসর ডিগরি কির্কের চরিত্রে থাকবেন ড্যানিয়েল ক্রেইগ আর সিংহ আসলান চরিত্রে অভিনয় করবেন মেরিল স্ট্রিপ। এবার তাঁদের সঙ্গে যুক্ত হলেন এমা ম্যাকি। ২০২৬ সালের শেষ দিকে নেটফ্লিক্সে আসবে নার্নিয়ার চতুর্থ পর্ব। তার আগে সপ্তাহ দুয়েকের জন্য সিনেমাটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

অস্কারজয়ী ‘গডফাদার’ তারকা ডুভলের মৃত্যু

শার্লক হোমসকে নিয়ে প্রাইম ভিডিওর সিরিজ

দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল হলিউডের তিন সিনেমা

৭৮তম ডিজিএ অ্যাওয়ার্ড: অস্কারের দৌড়ে এগিয়ে গেলেন পল থমাস অ্যান্ডারসন

‘বিট ইট’ গানের লুক থেকে মাইকেল জ্যাকসনের বায়োপিকের নতুন পোস্টার

‘চুরি করা জমিতে কেউ অবৈধ হয় না’—গ্র্যামি মঞ্চে প্রতিবাদমুখর শিল্পীরা

অনিরাপদ শহর দাবি করে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট ফেলে গেলেন টম ক্রুজ

প্রকাশ্যে এল দ্য বিটলস সিনেমার ফার্স্ট লুক

ট্রাম্পের প্রতি বিরক্ত হয়ে যুক্তরাষ্ট্র ছাড়ছেন ক্রিস্টেন স্টুয়ার্ট

অস্কারে আগ্রহ নেই আমান্ডা সেফ্রিডের