হোম > বিশ্ব > এশিয়া

নারীদের বোরকা পরা বাধ্যতামূলক নয়, হিজাব পরলেই চলবে: তালেবান 

আফগানিস্তানের নারীদের ঘরের বাইরে যেতে হিজাব পরলেই চলবে, বোরকা পরা বাধ্যতামূলক নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন। তিনি কাতারের রাজধানী দোহায় তালেবান দপ্তরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সালে তালেবান শাসনামলে আফগান নারীদের বোরকা পরা বাধ্যতামূলক ছিল। ১২ বছরের বেশি বয়সী মেয়েদের পড়াশোনার অনুমতি ছিল না। নারীদের চাকরি করাও নিষিদ্ধ ছিল। তবে এবার তালেবানের পক্ষ থেকে আফগান নারীদেরকে উচ্চ শিক্ষার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। 

আফগানিস্তানে নারীদের বোরকা প্রসঙ্গে তিনি বলেন, নারীরা মাথায় হিজাব পরেছেন কি-না সেটা পর্যবেক্ষণ করা হবে। তবে পুরো শরীর ঢাকা বোরকা পরতেই হবে এমন নয়। 

তিনি বলেন, অনেক ধরনের হিজাব রয়েছে। বোরকা আর হিজাব একই জিনিস নয়। 

নারী স্বাধীনতার বিষয়ে সুহাইল শাহিন বলেন, অবশ্যই আমরা নারীদের শিক্ষা, কাজ এবং বাকস্বাধীনতার অধিকার ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামের আলোকে তাঁদেরকে সেটি ফিরিয়ে দেওয়া হবে। নারীরা প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত অর্জন করতে পাড়বে। এর মানে হলো বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা পড়তে পারবে। 

তালেবান মুখপাত্র আরও বলেন, সব জনগণই সমান অধিকার পাবে। আমাদের সমাজে কোনো বৈষম্য থাকবে না।

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

সিরিয়া থেকে ৩৪ নারী ও শিশুকে ফেরত নেবে না অস্ট্রেলিয়া

এপ্রিলের মধ্যেই গাজায় ১ হাজার সেনা পাঠাতে চায় ইন্দোনেশিয়া

উত্তেজনার মধ্যে চীনা নৌকা আটক করল জাপান

কিম জং-উনের উত্তরসূরি হচ্ছেন মেয়ে জু আয়ে

জন্মহার বাড়াতে ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র বিতর্কিত প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

অস্ট্রেলিয়ায় নিষিদ্ধ হতে পারে ফিলিস্তিনপন্থী ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ স্লোগান

ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন

জাপানের নির্বাচনে ভূমিধস জয় ‘লৌহমানবী’ তাকাইচির