
তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে দুই দিন ধরে আটকে আছেন লন্ডন থেকে ভার্জিন আটলান্টিকের একটি ফ্লাইটের আড়াই শতাধিক যাত্রী। এই যাত্রীদের বেশির ভাগই ভারতীয়। আজ শুক্রবার এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে এ তথ্য।
এয়ারলাইনের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত ২ এপ্রিল এক আরোহীর ‘জরুরি চিকিৎসাজনিত’ কারণে লন্ডন থেকে মুম্বাইগামী ভিএস ১৩৫৮ ফ্লাইটটি তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে অবতরণ করে। পরে উড়োজাহাজটিতে একটি প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। এখনো সেটি মেরামতের জন্য পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে এয়ারলাইন কর্তৃপক্ষ।
ভার্জিন আটলান্টিকের এক মুখপাত্র বলেন, ‘আমাদের যাত্রী ও ক্রুদের নিরাপত্তা ও সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রয়োজনীয় কারিগরি অনুমোদন পেলে, আজ (শুক্রবার) স্থানীয় সময় দুপুরে দিয়ারবাকির বিমানবন্দর থেকে ফ্লাইট ভিএস ১৩৫৮ পুনরায় মুম্বাইয়ের উদ্দেশে যাত্রা করবে।’
তিনি আরও বলেন, ‘যদি অনুমোদন না মেলে, তাহলে যাত্রীদের বাসে করে অন্য একটি তুর্কি বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে, যেখান থেকে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।’
এ সময় যাত্রীদের একটি হোটেলে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে এয়ারলাইন কর্তৃপক্ষের আন্তরিকতার অভাব রয়েছে বলে অনেক যাত্রী অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগ, প্রায় ৩০০ যাত্রীর জন্য একটিমাত্র টয়লেট দেওয়া হয়েছে। তুরস্কে এখন বেশ শীত। এই ঠান্ডার মধ্যে কোনো কম্বল বা হিটারের ব্যবস্থা করা হয়নি বলেও অভিযোগ করেছেন তাঁরা।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, যাত্রীরা বিমানবন্দরের বসার জায়গাতেই ঘুমাচ্ছেন। আঙ্কারায় ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা এই পরিস্থিতির ওপর নজর রাখছে।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৪ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে