হোম > বিশ্ব > লাতিন আমেরিকা

গুয়াতেমালা সিটিতে বাস খাদে পড়ে নিহত ৩১

গুয়াতেমালা সিটির ফায়ার সার্ভিস এখন পর্যন্ত ৩১টি লাশ উদ্ধার করেছে। ছবি: এএফপি

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা সিটিতে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ছাড়া অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় উদ্ধারকর্মীরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে, আজ সোমবার সকালে (স্থানীয় সময়) ৭৫ জন যাত্রী বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়। ঘটনাস্থলেই বহু মানুষ প্রাণ হারান এবং অনেকেই গুরুতর আহত হন।

গুয়াতেমালা সিটির ফায়ার সার্ভিসের মুখপাত্র মাইনর রুয়ানো জানিয়েছেন, ‘এখন পর্যন্ত ৩১টি লাশ উদ্ধার করা হয়েছে, আমরা এখনো বাসের ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছি।’

উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১০ জন আহত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাসটি গুয়াতেমালা সিটির প্রায় ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এল প্রোগ্রেসো ডিপার্টমেন্টের সান আগুস্টিন আকাসাগুয়াস্তলান শহর থেকে গুয়াতেমালা সিটির দিকে যাচ্ছিল।

উদ্ধারকর্মীরা জানান, এই নদীর পানি দূষিত। এতে বিভিন্ন ধরনের বর্জ্য মিশে রয়েছে, যা উদ্ধার অভিযানকে আরও জটিল করে তুলেছে।

দেশটির পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে এবং খতিয়ে দেখছে, কীভাবে বাসটি ব্রিজ থেকে নিচে পড়ে গেল।

উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খাবার কিনতে ঋণ করতে হচ্ছে আর্জেন্টাইনদের

মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ভেনেজুয়েলার বিরোধী নেতাকে তুলে নিয়ে গেল অস্ত্রধারীরা

ভেনেজুয়েলার মজুত তেলে পূর্ণ করা যাবে ৬৪ হাজার স্টেডিয়াম

ভেনেজুয়েলার নতুন সরকারে ভরসা নেই মার্কিন গোয়েন্দাদের, মাচাদোকে নিয়েও সংশয়

‘১৫ মিনিটের মধ্যে রাজি হও, নয়তো মৃত্যু’, মাদুরোকে আটকের পর দেলসিকে বলেছিল যুক্তরাষ্ট্র

তেল খাতে শাভেজ মডেল থেকে সরে বেসরকারীকরণের পথে ভেনেজুয়েলা

মাদুরোকে অপহরণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর স্বরাষ্ট্রমন্ত্রীর যোগসাজশের ইঙ্গিত দিল রয়টার্স

কিউবার অর্থনীতি ভঙ্গুর হলেও সরকার পতনের ঝুঁকি নেই, কারণ জানাল সিআইএ

ভেনেজুয়েলায় মুক্তি পাচ্ছেন মাদুরোর কঠোর সমালোচক রাজনৈতিক বন্দীরা

তেল ছাড়া ভেনেজুয়েলার আর কী কী সম্পদ রয়েছে