হোম > জাতীয়

পিলখানা হত্যাকাণ্ডের কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

রাজধানীর পিলখানা ট্র্যাজেডির নেপথ্যে কুশীলবদের খুঁজে বের করতে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আজ সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। এ সময় সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির বিডিআর সদর দপ্তরে ‘গণহত্যা’ তদন্তে জাতীয় স্বাধীন কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ ও বিপ্লব কুমার পোদ্দার। পরবর্তীতে স্বাধীন তদন্ত কমিশন গঠন এবং ‘শহীদ সেনা দিবস’ ঘোষণায় পদক্ষেপ নিতে গত ৩ নভেম্বর স্বরাষ্ট্রসচিব বরাবর আবেদন করেন রিটকারীরা।

গত ৫ নভেম্বর হাইকোর্ট শুনানি শেষে রুলসহ আদেশ দেন। তাতে পিলখানা ট্র্যাজেডির ঘটনায় নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে জাতীয় স্বাধীন কমিশন গঠন চেয়ে করা আবেদন নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্রসচিবকে ১০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি করে প্রতিবেদন দিতে বলেন হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় সোমবার বিষয়টি আদেশের জন্য আসে।

শুনানিতে হাইকোর্ট জানতে চান কমিটি গঠন করা হয়েছে কি না। জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছে, বিষয়টি প্রক্রিয়ার মধ্যে আছে।’ এ সময় কমিটির বিষয়টি চূড়ান্ত করার জন্য দুই সপ্তাহ সময় চান ডেপুটি অ্যাটর্নি জেনারেল। পরে আদালত ১৫ ডিসেম্বর আদেশের জন্য দিন ধার্য করেন।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী