হোম > জাতীয়

সাজাপ্রাপ্তকে রাষ্ট্রপতির ক্ষমা: নীতিমালার জন্য হাইকোর্টে রিট আবেদন

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগের সুযোগ চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়েছে। আজ সোমবার আইনজীবী ইশরাত হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দায়ের করেন। এতে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ সংশ্লিষ্টদেরকে বিবাদী করা হয়েছে।

আবেদনে কোনো নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিদেরকে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির নির্দেশনা চাওয়া হয়। রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগে নীতিমালা করার প্রার্থনা করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা রয়েছে। এই ক্ষমা করার ক্ষমতা অবাধ, যার কোন নীতিমালা নেই। কে, কীসের ভিত্তিতে ক্ষমা পাচ্ছে, তার কোনো নীতিমালা নেই; যা সংবিধানের ৭,২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক।

আইনজীবী ইশরাত বলেন, বছরের পর বছর ধরে, রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার হয়েছে। বিগত সময়ে রাষ্ট্রপতি কর্তৃক অনেক সাজাপ্রাপ্ত খুনিকে ক্ষমা করা হয়েছে, যা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। এর ফলে, জনমনে ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, যা আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে অন্তরায়। আইনের শাসন প্রতিষ্ঠায় নীতিমালা প্রণয়ন করা আবশ্যক।

প্রধানমন্ত্রী তারেককে চিঠিতে কী বলেছিলেন মোদি, জানালেন জয়সওয়াল

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন: যাত্রী কল্যাণ সমিতি

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এই সরকারের ওপর বিগত আমলের বিশাল ঋণের বোঝা: অর্থমন্ত্রী

তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী