হোম > খেলা > ক্রিকেট

তাঁদের দেখে নিজেকে আটকাতে পারেননি আতহার 

পাকিস্তানকে ধবলধোলাই করে বেশ সতেজ বাংলাদেশ দল। পরবর্তী ভারত সফর সামনে রেখে চলছে তাদের প্রস্তুতি। আজ সকাল থেকে মিরপুর শেরেবাংলায় অনুশীলনে ব্যস্ত সময় পার করেছেন ক্রিকেটাররা। অনুশীলন শেষে দুপুর ২টার পর ভারতীয় ভিসা সেন্টারে মোস্তাফিজুর রহমান-লিটন দাসরা।

বাংলাদেশ দল এখনো ঘোষণা না হলেও সম্ভাব্য টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণের ক্রিকেটাররা গিয়েছেন ভিসা সেন্টারে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুসহ বাংলাদেশ দলের কোচিং স্টাফের সদস্যরাও গিয়েছেন ভিসা প্রসেসিংয়ের কাজে।

ভিসা সেন্টারেই হয়ে গেল দারুণ এক ফটোসেশন। বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান নিজেকে আটকে রাখতে পারেননি ফ্রেমবন্দী করা থেকে। ভারত সফরে ধারাভাষ্য কক্ষে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারেন আতহারও। ভারতীয় ভিসা সেন্টারে মোস্তাফিজ-শরীফুল ইসলামদের সঙ্গে ফ্রেমবন্দীর একটি পোস্টও করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

ছবির বিশেষত্ব বিবেচনায় দারুণ ক্যাপশন জুড়ে দিয়েছেন আতহার, ‘এই অসাধারণ বাংলাদেশের পেসারদের সঙ্গে ছবি তোলা থেকে নিজেকে আটকাতে পারলাম না (দুর্ভাগ্যবশত তাসকিন আহমেদ ছিল না)।’

মূলত জাতীয় দলের সাত পেসারের সঙ্গে ছবি তুলেছেন তিনি। তাসকিন না থাকলেও ছিলেন মোস্তাফিজ, শরীফুল, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, নাহিদ রানা ও রিপন মণ্ডল। অভিজ্ঞ তাসকিনকে মিস করার কথাও জানিয়েছেন তিনি।

ছবির গল্পটা পরে আতহার আজকের পত্রিকাকে শুনিয়েছেন এভাবে, ‘ওরা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস! পাকিস্তানে একটা ঝলক তো দেখলেনই, সামনে আরও দেখা যাবে ইনশা আল্লাহ ৷ সবার গড়ন ভালো, বোলিংয়েও ভালো করছে ৷ তাসকিনকে মিস করেছি, ও ভিসা সেন্টারে আসতে একটু দেরি করেছিল বলে ছবিতে নেই।’

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে শরীফুল, হাসান, নাহিদ রানাদের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের উড়ান ধরবেন নাজমুল হোসেন শান্তরা। চেন্নাইয়ে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি, ৯ ও ১২ অক্টোবর দিল্লি ও হায়দরাবাদ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে।

বিপিএলের পারিশ্রমিক বুঝে পাননি নাসির

সান্ত্বনার জয়ে বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ