হোম > খেলা > ক্রিকেট

কানাডা কাঁপাচ্ছেন শরীফুল

কানাডায় গ্লোবাল টি-২০ লিগে চলছে শরীফুল ইসলামের তোপ। আজ ব্রাম্পটনে তাঁর অগ্নিঝরা বোলিংয়ে সারে জাগুয়ারের ব্যাটাররা রীতিমতো চোখে সরষে ফুলই যেন দেখেছেন। ৪ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলা টাইগার্স মিসিসাউগার এই বাঁহাতি পেসার। খেলার মোড় ঘুরিয়ে দেওয়া স্পেলই বলা যায়।

সারের ওপেনার সুনিল নারিন, হামজা তারিক ও হারমিত সিংকে ফেরান শরীফুল। ১০ ওভারে ৪৬ রান তুলতেই সারে জাগুয়ার হারায় ৮ উইকেট। আগের তিন ম্যাচেও বল হাতে দুর্দান্ত ছিলেন শরীফুল। টরেন্টো ন্যাশানালসের বিপক্ষে ৩১ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ভ্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে ৪ ওভারে ১২ রান দিয়ে নেন ১টি উইকেট।

নিজেদের প্রথম ম্যাচে মন্ট্রিল টাইগার্সের বিপক্ষে ১৬ রান দিয়ে শরীফুল নিয়েছিলেন ১টি উইকেট। এ পর্যন্ত ৪ ম্যাচ তাঁর শিকার ৬ উইকেট। প্রথম তিন ম্যাচে ২টি জয় ও একটি হেরেছে বাংলা টাইগার্স। আজ জিতলে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থান থেকে ওপরের দিকে ওঠার সুযোগ রয়েছে তাঁদের।

১৯.৫ ওভারে ১০১ রানে অলআউট হয়ে গেছে সারে জাগুয়ার। মার্কাস স্টয়নিস সর্বোচ্চ ৩৬ ও লোগান ফন বিকের ব্যাট থেকে আসে ৩১ রান। বল হাতে বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিবও রেখেছেন দারুণ অবদান। এ পর্যন্ত ৩ ম্যাচে ১৬ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। চার ম্যাচে তাঁর শিকার ৬ উইকেট। ব্যাট হাতে অবশ্য ছন্দে খুঁজে পাচ্ছেন না সাকিব।

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির

নিজেদের ইতিহাসের সফলতম কোচকে কতটা মিস করবে আফগানিস্তান