হোম > খেলা > ক্রিকেট

সেই ‘শত্রু’ লাহিরু লঙ্কায় লিটনের ‘বন্ধু’

‘সম্পর্ক বদলে গেল একটি পলকে’-জনপ্রিয় এই গানটি লিটন দাস, লাহিরু কুমারা কি শুনেছেন? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। সে যা-ই হোক, লিটন, লাহিরু যেন ২০২৩ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সেই গানেরই বাস্তব প্রমাণ দেখালেন। 

এবারের এলপিএলে লিটন, লাহিরু দুজনেই খেলছেন গল টাইটানসে। গত পরশু কলম্বোর প্রেমাদাসায় মুখোমুখি হয়েছে গল টাইটানস ও কলম্বো স্ট্রাইকার্স। কলম্বো স্ট্রাইকার্সের উইকেট নেওয়ার পর লাহিরু উদযাপন করেন সতীর্থদের সঙ্গে। সতীর্থদের মধ্যে ছিলেন লিটনও। এই ঘটনার পরই গল টাইটানস দুই বছর আগের এক ঘটনার স্মৃতিচারণ করে। শারজায় ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটনের উইকেট নিয়েছিলেন লাহিরু। এরপরই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, যা ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে। ওপরে ২০২৩ এলপিএল আর নিচে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ছবি জোড়া লাগিয়ে পোস্ট করে গতকাল ক্যাপশন দিয়েছে, ‘কীভাবে বদলে যায়। জাতীয়তা আলাদা হলেও টাইটানস তাদের এক করেছে। বাংলাদেশি ভক্ত-সমর্থকদের অসাধারণ সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। খেলাধুলার মাধ্যমেই আমাদের (বাংলাদেশ-শ্রীলঙ্কা) সম্পর্ক উন্নত হবে।’ 

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটন ছিলেন পরাজিত দলে আর লাহিরু ছিলেন জয়ী দলে। বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছিল শ্রীলঙ্কা। আর গত পরশু কলম্বো স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়েছিল গল টাইটানস। লাহিরু ২ ওভারে ৯ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। আর লিটন ৪ বলে ১ রান করেন।

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির

নিজেদের ইতিহাসের সফলতম কোচকে কতটা মিস করবে আফগানিস্তান