হোম > খেলা > ক্রিকেট

নেতৃত্বহীন কোহলির প্রথম ম্যাচে ভারতের হার

ওয়ানডেতে অধিনায়কত্ব ছাড়তে চাননি বিরাট কোহলি। কিন্তু সাদা বলে এক অধিনায়ক নীতিতে চলতে চাওয়া ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোহলিকে সরিয়ে নেতৃত্ব দেয় রোহিত শর্মাকে। এর জেরে সম্প্রতি টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দেন কোহলি। নেতৃত্বহীন কোহলির প্রথম ম্যাচে শুরুটা ভালো হয়নি ভারতের। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে ৩১ রানে হেরেছে ভারত। 

পার্লে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ২৯৬ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ভালো শুরু করেও ৮ উইকেটে ২৬৫ রানের বেশি করতে পারেনি ভারত। 

ব্যাটিংয়ে নেমে ১৯ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ৬ রান করে আউট হন ইয়ানেমান মালান। দলীয় ৫৮ রানে ফিরে যান কুইন্টন ডি ককও (২৭)। ৪ রানের বেশি করতে পারেননি এইডেন মার্করামও। এরপর অবশ্য দারুণ এক জুটিতে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে নেন তেম্বা বাভুমা ও ফন ডার দুসেন। এ দুজন মিলে গড়েন ২০৪ রানের অসাধারণ এক জুটি। সেঞ্চুরি তুলে নেন দুজনই। বাভুমা ১১০ রান করে আউট হলেও, ১২৯ রানে অপরাজিত থাকেন দুসেন। ভারতের হয়ে ৪৮ রান দিয়ে ২ উইকেট নেন জসপ্রীত বুমরা। 

জবাবে শেখর ধাওয়ান (৭৯), বিরাট কোহলি (৫১) ও শার্দুল ঠাকুরের (৫০ *) ফিফটির পরও ২৬৫ রানের বেশি করতে পারেনি ভারত। ম্যাচসেরা হয়েছেন সেঞ্চুরিয়ান দুসেন।

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির

নিজেদের ইতিহাসের সফলতম কোচকে কতটা মিস করবে আফগানিস্তান

৪ বছর পর বিশ্বকাপ খেলতে আসা জিম্বাবুয়ে কীভাবে বদলে গেল

পাকিস্তানের প্ররোচনায় বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ, বলছেন সৈয়দ আশরাফ