হোম > খেলা > ক্রিকেট

জিম্বাবুয়েতে তাসকিনকে হালাল খাবারের ব্যবস্থা করেছেন রাজা

জিম আফ্রো টি–টেনে দুর্দান্ত পারফরম্যান্স শেষে আজ বাংলাদেশে ফিরেছেন তাসকিন আহমেদ। প্রথমবারের মতো কোনো বিদেশি লিগে খেলতে গিয়ে শুরুটাও করেছেন অবিশ্বাস্য। যদিও ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁর দল বুলাওয়ে ব্রেভস তলানিতে শেষ করেছে। 

দেশে ফিরে টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা জানানোর সময় সিকান্দার রাজা নাকি তাঁকে হালাল খাবারের ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন তাসকিন। বাংলাদেশি পেসার বলেছেন, ‘ভালো। উনি আসলে সব সময় অনেক সমর্থন করেছেন। আমার হালাল ফুডের জন্য অনেক কিছু আয়োজন করে দিয়েছেন। আমি তো ওর থেকে বয়সে অনেক ছোট। বন্ধু আবার ছোট ভাই কি। ছোট ভাই-ই তো।’ 

জাতীয় দলের বাইরে রাজা বাংলাদেশে বিপিএল খেলতে এলে তাসকিনের সঙ্গে তাঁর দুর্দান্ত সম্পর্ক গড়ে ওঠে। জিম্বাবুয়েতে খেলতে গিয়ে সেই সম্পর্কের ফল পেয়েছেন এবার তাসকিন। রাজার সহায়তা নিয়ে দুদিন আগে আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘সে (রাজা) আমার অনেক কেয়ার করেছে। আমাকে হোমলি ফিল দেওয়ার চেষ্টা করছে। রিলাক্স থাকতে সহায়তা করেছে। বলেছে, কোনো চাপ নেই। খেলা ভালো হোক, খারাপ হোক, নিজের মতো উপভোগ করো।’

টুর্নামেন্ট শুরু থেকেই একটা দৃশ্য নিয়মিত দেখা গেছে। নিজেদের বোলিং ইনিংস শুরুর ওভারেই তাসকিনের উইকেট উদ্‌যাপন। উইকেট পাওয়ার শুরুটা করেছিলেন হারারে হারিকেনসের ভারতের সাবেক ওপেনার রবিন উথাপ্পাকে দিয়ে। আর শেষটা করেছেন আফগানিস্তানের ওপেনার হজরতউল্লাহ জাজাইকে বোল্ড করে। সব মিলিয়ে ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি।

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির

নিজেদের ইতিহাসের সফলতম কোচকে কতটা মিস করবে আফগানিস্তান