হোম > খেলা > ক্রিকেট

অবশেষে জিম্বাবুয়েতে যাচ্ছেন রুবেল–শামীম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্কোয়াডে থেকে ঢাকায় অপেক্ষায় থাকতে হলো রুবেল হোসেন ও শামীম হোসেন পাটোয়ারী। অবশেষে জিম্বাবুয়েতে যাচ্ছেন দুই ক্রিকেটার। আগামীকাল ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে জিম্বাবুয়েতে রওনা দেবেন ওয়ানডে ও টি–টোয়েন্টি দলের এই দুই সদস্য। ভিসা জটিলতায় রওনা দিতে দেরি হয়েছে তাঁদের।

৮ জুলাই ভোরে ওয়ানডে দলের পাঁচ সদস্য আর ৯ জুলাই ভোরে টি–টোয়েন্টি দলের চার সদস্য জিম্বাবুয়ে যান। ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি ওয়ানডে দলের সদস্য পেসার রুবেল ও টি–টোয়েন্টি দলের সদস্য অলরাউন্ডার শামীম হোসেন। জিম্বাবুয়ের ভিসা পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রুবেল হোসেন।

১৬ জুলাই হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে। তাই চাইলেও রুবেলের প্রথম ওয়ানডে খেলা হচ্ছে না। ২০ জুলাই শেষ হবে ওয়ানডে সিরিজ। ২৩ জুলাই শুরু হবে টি–টোয়েন্টি সিরিজ।

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির

নিজেদের ইতিহাসের সফলতম কোচকে কতটা মিস করবে আফগানিস্তান