হোম > খেলা > ক্রিকেট

এবার ৪ ম্যাচে নিষিদ্ধ তাওহিদ হৃদয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তাওহীদ হৃদয় আবার শাস্তি পেলেন। ফাইল ছবি

আবারও শাস্তি পেলেন তাওহিদ হৃদয়। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মোহামেডানের ম্যাচে তাঁকে ১০ হাজার টাকা আর একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এতে তাঁর নামের পাশে যোগ হয়েছে মোট ৮ পয়েন্ট। নিয়ম অনুযায়ী, ৪ ম্যাচ নিষিদ্ধ হৃদয়।

সূত্র জানায়, আম্পায়ার ও ম্যাচ রেফারির স্বাক্ষরিত খেলোয়াড়ের আচরণবিধি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘আম্পায়ারের আউটের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন হৃদয়। তখন তিনি পিচ দেখিয়েছেন। মাথা নাড়িয়েছেন।’ এই আচরণে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা আর একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। আগেই তাঁর নামের পাশে ছিল ৭ ডিমেরিট পয়েন্ট। আরও ১ পয়েন্ট যোগ হওয়ায় এখন তিনি ৪ ম্যাচ নিষিদ্ধ। সে হিসেবে ২৯ এপ্রিল আবাহনীর বিপক্ষে ফাইনালে রূপ নেওয়া ম্যাচটি খেলার কথা নয় মোহামেডান অধিনায়ক হৃদয়ের।

যদিও আজ কোনো এলবিডব্লিউ কিংবা জটিল সিদ্ধান্তের বিষয় ছিল না। তিনি বোলার ওয়াসি সিদ্দিকের বলে গাজী গ্রুপের উইকেটকিপারের কাছে ক্যাচ তুলে দিয়েছিলেন। উইকেটকিপার ক্যাচটা না ধরতে পারলেও গ্লাভসে লেগে চলে যায় গালিতে থাকা শেখ পারভেজ জীবনের হাতে। আউটের পর হৃদয় হতাশ হয়ে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তাতেই আম্পায়ারদের মনে হয়েছে আচরণবিধির লেভেল ১ ভেঙেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে আম্পায়ার্সের বিভাগের প্রধান ইফতেখার রহমান মিঠু আজকের পত্রিকাকে বলেন, ‘সে আগেই ৭ পয়েন্ট পেয়েছিল। এখন যোগ হলো আরও ১ পয়েন্ট। বিষয়টি এখন টেকনিক্যাল কমিটির কাছে।’

বিপিএলের পারিশ্রমিক বুঝে পাননি নাসির

সান্ত্বনার জয়ে বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ