হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানকে গুঁড়িয়ে এবার ভারতের ওপর নজর বাংলাদেশের 

ঐতিহাসিক—ক্রিকেটে শব্দটির শব্দে বাংলাদেশের পরিচয় অনেকবার হয়েছে। তবে এবারেরটি একটু ভিন্নরকম। পাকিস্তান সফরে কী ইতিহাসই না গড়লেন নাজমুল হোসেন শান্তরা! বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের বিপক্ষে প্রথম টেস্ট জয়,২-০ ব্যবধানে ব্যবধানে সিরিজ জিতে হোয়াইটওয়াশ—এশিয়ার ক্রিকেট পরাশক্তিদের বিপক্ষে এমন কীর্তি গড়ার পর উচ্ছ্বসিত না হয়ে পারেন শান্তরা! 

আজ রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৬ উইকেটে জয় নিশ্চিত হওয়ার পর উদ্‌যাপনে মেতে ওঠেন বাংলাদেশি ক্রিকেটাররা। ম্যাচ শেষে শান্তও উচ্ছ্বাসের সঙ্গে বলেন, ‘ (এই জয়) অনেক কিছু, ভাষায় প্রকাশ করতে পারছি। সত্যিই উচ্ছ্বসিত। আমরা এখানে জিততে চেয়েছিলাম এবং খুব আনন্দিত যে, সবাই তাদের কাজটা করেছে। খুবই ইম্প্রেসিভ (চিত্তাকর্ষক), আমাদের পেসাররা দুর্দান্ত করেছে এবং এই কারণে এই ফল পেলাম। সবাই নিজেদের কাছে আত্মবিশ্বাসী ছিল এবং তারা জিততে চেয়েছে। আশার করি, তারা এটা ধরে রাখবে। সাদমান যেভাবে প্রথম টেস্টে ব্যাট করেছে তা সত্যি অসাধারণ। জাকির এই (দ্বিতীয়) টেস্টে ইতিবাচক ব্যাট করেছে এবং আমাদের মোমেন্টাম এনে দিয়েছে।’ 

পাকিস্তান সফর শেষ। এই মাসে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে আরেক প্রতিবেশী ভারত সফরে যাবেন শান্তরা। বাংলাদেশ অধিনায়ক চান এই সিরিজেও তাঁর সতীর্থরা এমন পারফরম্যান্স ধরে রাখুক। তিনি বলেছেন, ‘পরের সিরিজ খুব গুরুত্বপূর্ণ এবং এই জয় আমাদের প্রচুর আত্মবিশ্বাস জোগাবে। আমাদের মুশি (মুশফিকুর রহিম) ও সাকিবের (সাকিব আল হাসান) মতন অভিজ্ঞরা আছেন। তাঁরা ভারত সফরের জন্য দলে খুবই গুরুত্বপূর্ণ। মিরাজ যেভাবে বল করল এবং এই কন্ডিশনে ৫ উইকেট পেল তা খুবই ইম্প্রেসিভ। আশা করি, সে ভারতের বিপক্ষেও একই কাজ করবে। সবাই ভূমিকা রেখেছে। বিশেষ করে, যারা সুযোগ পায়নি তারাও। যে চারজন একাদশে ছিল না তারাও চমৎকার ফিল্ডিংয়ে দলে ভূমিকা রেখেছে। আমি আশা করি, এই সংস্কৃতি চলমান থাকবে। কোচ বললেই পার্টি হবে। আমাদের যেতেও হবে তবে যাবো ভালো ভাবে।’

বিপিএলের পারিশ্রমিক বুঝে পাননি নাসির

সান্ত্বনার জয়ে বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ