হোম > খেলা > ক্রিকেট

সরফরাজ সিরিজসেরা হওয়ায় খুশি রিজওয়ান

টেস্টে স্মরণীয় এক প্রত্যাবর্তনের গল্প লিখলেন সরফরাজ আহমেদ। প্রায় চার বছর পর পাকিস্তানের জার্সিতে টেস্ট খেলতে নেমে নিউজিল্যান্ডের বিপক্ষে হয়েছেন সিরিজ-সেরা। সরফরাজ সিরিজ-সেরা হওয়ায় খুশি হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।

কিউইদের বিপক্ষে গতকাল শেষ হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজে ৪ ইনিংসেই ফিফটি করেন সরফরাজ। ৮৩.৭৫ গড়ে ৩৩৫ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১১৮ রানের ইনিংস খেলে একই সঙ্গে হয়েছেন ম্যাচ-সেরা ও সিরিজ-সেরা। সরফরাজকে অভিনন্দন জানিয়ে রিজওয়ান টুইট করেছেন, ‘দুর্দান্ত খেলেছেন সাইফি ভাই। কঠোর পরিশ্রম এবং সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখার ফল আপনি পেয়েছেন। সাইফি ভাই সিরিজ-সেরা হওয়ায় খুব খুশি হয়েছি। সব সময় ভালো থাকবেন।’

টেস্টে এখন পর্যন্ত ৫১ ম্যাচ খেলেছেন সরফরাজ। ৩৮.৮৫ গড়ে করেছেন ২৯৯২ রান। ৪ সেঞ্চুরির সঙ্গে করেছেন ২১ ফিফটি। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে সরফরাজ সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৯-এর জানুয়ারিতে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সাদা পোশাকে সেঞ্চুরি পেয়েছিলেন আরও আগে।

২০১৪-এর নভেম্বরে দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছিলেন পাকিস্তানের এই ব্যাটার।

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির

নিজেদের ইতিহাসের সফলতম কোচকে কতটা মিস করবে আফগানিস্তান