হোম > খেলা > ক্রিকেট

দলের সঙ্গে নেই বাংলাদেশ কোচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পোর্ট এলিজাবেথ টেস্টের শুরু থেকে ড্রেসিংরুমে দেখা যায়নি বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে। নিজ শহরে শিষ্যদের অসহায়ত্ব মাঝেও তাঁর না থাকা প্রশ্ন জাগিয়েছিল। তবে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনা পজিটিভ হয়েছেন ডমিঙ্গো। যার কারণে দলের সঙ্গে ড্রেসিংরুমে নেই তিনি।

আজ সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, করোনা পজিটিভ হওয়ায় দলের সঙ্গে নেই তিনি।

পোর্ট এলিজাবেথ শহরেই ডমিঙ্গোর বেড়ে ওঠা। এই শহরে বাংলাদেশের শেষ টেস্ট ম্যাচ। যদিও আগের টেস্টের মতো এই টেস্টেও খুব একটা ভালো করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ইনিংসে প্রোটিয়াদের ৪৫৩ রানের জবাবে বাংলাদেশ করে ২১৭ রান।

সান্ত্বনার জয়ে বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির