হোম > খেলা > ক্রিকেট

৩০০ ছাড়িয়ে আরও বড় লিডের পথে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে

তৃতীয় দিনের ছন্দ চতুর্থ দিনের প্রথম সেশনে আর থাকল না। গতকাল ৩ উইকেটে ২১২ রানে দিন শেষ করেছিল বাংলাদেশ দল। আজ ৭ উইকেটে ৩০৮ রানে মধ্যাহ্ন বিরতিতে গেছে তারা। এ পর্যন্ত স্বাগতিকদের লিড ৩০১ রান। মেহেদী হাসান মিরাজ ৩২ ও নাঈম হাসান ৩ রানে অপরাজিত আছেন। 

দিনের শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত (১০৫) আজ কেবল ১ রান যোগ করেই বিদায় নিয়েছেন। টিম সাউদির বলে উইকেটকিপার টম ব্লান্ডেলকে ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশি অধিনায়ক। শান্ত ফিরলে ভাঙে মুশফিকুর রহিমের সঙ্গে ৯৮ রানের জুটি। এর মধ্যে ৭৯ বল খেলে মুশফিক তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ২৭তম ফিফটি। 

৬ নম্বরে ব্যাটিংয়ে নেমে শাহাদাত হোসেন দিপু অভিষেক স্মরণীয় করতে পারলেন না। প্রথম ইনিংসে ২৪, এবার আউট হয়েছেন ১৮ করতেই। বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খোলা দিপু পরে মারেন আরও তিনটি বাউন্ডারি। তাঁর ওয়ানডে মেজাজের ইনিংস থামে ইশ সোধির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে। বলের লাইন মিস করেন শাহাদাত, কিউইদের জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। 

এরপর মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি গড়ে সেই চাপ সামাল দেন অভিজ্ঞ মুশফিক। তবে ইনিংস এরপর আর বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি মুশফিকও (৬৭)। এজাজ প্যাটেলের বলে হয়েছেন এলবিডব্লিউ। মিরাজের সঙ্গে গড়া ৩০ রানের জুটিতে মুশফিকের অবদান কেবল ৭ রানের। 

দ্রুতই বিদায় নেন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। প্রথম ইনিংসে করেছিলেন ২৯ রান। দ্বিতীয় ইনিংসে ফিরলেন ১০ রানে। বোলার গ্লেন ফিলিপসকে ক্যাচ দিয়ে ফেরেন সোহান। দলীয় ২৯১ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। অষ্টম উইকেটে মিরাজ ও নাইমের জুটিতে উঠেছে ১৭ রান। ৩০৮ রানে সেশন বিরতিতে যান তাঁরা।

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির

নিজেদের ইতিহাসের সফলতম কোচকে কতটা মিস করবে আফগানিস্তান

৪ বছর পর বিশ্বকাপ খেলতে আসা জিম্বাবুয়ে কীভাবে বদলে গেল

পাকিস্তানের প্ররোচনায় বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ, বলছেন সৈয়দ আশরাফ