হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজের সূচি জানাল বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজ শুরু হবে মে মাসে। ছবি: ক্রিকইনফো

জানা গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজের সূচি। এই সিরিজে হবে তিন ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ। তিন স্টেডিয়ামে হবে এই পাঁচ ম্যাচ।

বিসিবি আজ এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজের সূচি প্রকাশ করেছে। ৫ মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে ৭ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’। এই ম্যাচের পর দুদিন বিরতি পাচ্ছে দল দুটি। ১০ মে সিলেট আউটার স্টেডিয়ামে হবে তৃতীয় ওয়ানডে।

ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের দুটি চার দিনের ম্যাচ। ১৪ মে সিলেটে শুরু হওয়া প্রথম চার দিনের ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হচ্ছে ২১ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এর আগে বাংলাদেশ ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজ সামনে রেখে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) দুই কর্মকর্তা এ মাসের শুরুতে বাংলাদেশে এসেছিলেন। দুই দিনের সফরে তাঁরা দেশের ভেন্যুগুলো পর্যবেক্ষণ করেছিলেন।

২০২৪ সালে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। কিন্তু ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর রাজনৈতিক অস্থিরতা চলছিল বাংলাদেশে। সে কারণে তখন সফর স্থগিত করেছিল নিউজিল্যান্ড ‘এ’ দল। একই কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে গিয়েছিল। ভেন্যু বদলে সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল আইসিসির এই ইভেন্টটি।

বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজের সূচি তারিখ ভেন্যু প্রথম ওয়ানডে ৫ মে সিলেট দ্বিতীয় ওয়ানডে ৭ মে সিলেট তৃতীয় ওয়ানডে ১০ মে সিলেট আউটার প্রথম চারদিনের ম্যাচ ১৪ মে সিলেট দ্বিতীয় চারদিনের ম্যাচ ২১ মে মিরপুর

বিপিএলের পারিশ্রমিক বুঝে পাননি নাসির

সান্ত্বনার জয়ে বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ