হোম > খেলা > ক্রিকেট

পাহাড়ে ওঠার তথ্যচিত্র স্বপ্ন দেখাচ্ছে প্রীতির পাঞ্জাবকে 

আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত বলার মতো কোনো অর্জন নেই ওডিন স্মিথের। অখ্যাত এই জ্যামাইকান অলরাউন্ডার নিজের আইপিএল অভিষেকে চমক দেখিয়েছেন। ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়ে জিতিয়েছেন নিজের দল পাঞ্জাব কিংসকেও। ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার মনে করেন বিশ্বাস রাখতে পারলে চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব নয়। 

ওডিনের মতো গোটা দলও তাই বিশ্বাস করেন। আর এই বিশ্বাসের জ্বালানি এসেছে একটা অনুপ্রেরণামূলক তথ্য চিত্র দেখে। পাহাড়ে ওঠার সেই তথ্য চিত্র বদলে দিয়েছে পুরো দলকে। যা এখন প্রথমবারের মতো আইপিএলে শিরোপা জয়ের স্বপ্ন দেখাচ্ছে প্রীতি জিনতার পাঞ্জাবকে। 

আইপিএলে কখনো শিরোপা না জেতা পাঞ্জাব এবার শুরুটা করেছেন জয় দিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেওয়া ২০৫ রানের বড় লক্ষ টপকে গেছে ৬ বল হাতে রেখে। এই জয়ে বড় অবদান রেখেছেন ৮ বলে ২৫ রান করা স্মিথ। জয়ের পর শুনিয়েছেন আশার কথা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে পাঁচটি এক দিনের ম্যাচ এবং ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ওডিন মনে করেন তাঁরা এবার চ্যাম্পিয়ন হতে পারেন। 

ওডিন অবশ্য মানছেন কাজ এখনো অনেক বাকি। তবে কাজটা ঠিকঠাক করে যেতে পারলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব, ‘সবকিছুই নির্ভর করে প্রয়োগ করার ওপর। পাঞ্জাব এখনো আইপিএল ট্রফি জেতেনি। নিজেদের ওপর বিশ্বাস রাখলে সেটা অসম্ভব নয়। আমরা ‘ফোর্টিন পিকস’ নামে একটা তথ্যচিত্র দেখেছি। কিন্তু আরও ১৩টি শৃঙ্গ দেখা বাকি রয়েছে আমাদের।’ 

ব্যাট হাতে বিস্ফোরক ইনিংস খেলা ওডিন বোলিংয়ে ভালো করতে পারেননি। নিজের পারফরম্যান্স নিয়ে স্মিথের মূল্যায়ন, ‘আমরা ভালো শুরু করার ওপর গুরুত্ব দিয়েছিলাম। নিজেদের ওপর বিশ্বাস রাখা গুরুত্বপূর্ণ। বল হাতে ভালো করতে পারিনি। কয়েকটি বিষয়ে আমাকে উন্নতি করতে হবে। ব্যাট হাতে ভালো পারফর্ম করতে পেরেছি। দলের জয়ে সাহায্য করতে পেরেছি।’

বিপিএলের পারিশ্রমিক বুঝে পাননি নাসির

সান্ত্বনার জয়ে বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ