হোম > খেলা > ক্রিকেট

মুশফিকের ঝোড়ো ফিফটিতে সিলেটকে বড় লক্ষ্য বরিশালের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নিজেদের প্রত্যাশা মতো স্কোর পেয়েছে ফরচুন বরিশাল। মুশফিকুর রহিম ও কাইল মায়ার্সের ঝোড়ো ইনিংসের সৌজন্যে সিলেট স্ট্রাইকার্সকে ১৮৪ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে তামিম ইকবালের দল। 

এই ম্যাচ জিতলে বিপিএলে শেষ চারের পথটা মসৃণ হবে বরিশালের। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের রানপ্রসবা উইকেটে টস জিতে ব্যাটিংও পায় তারা। দুই ওপেনার তামিম ও আহমেদ শেহজাদ ভালো শুরুর ইঙ্গিত দেন। কিন্তু তাঁদের জুটি বড় করতে দেননি সিলেটের পেসার তানজিম হাসান সাকিব। তৃতীয় ওভারে সাকিবের বলে রায়ার্ন বার্লকে ক্যাচ দিয়ে ফেরেন শেহজাদ। ২৩ রানে ভাঙে জুটি, ৩ চারে ১১ বলে ১৭ রান করেছেন এ পাকিস্তানি ব্যাটার। 

বরিশালের ৪২ রানে ফেরেন আরেক ওপেনার তামিমও। ১৮ বলে ১৯ রান করে এই বাঁহাতি ব্যাটারও আউট হয়েছেন তানজিম সাকিবের বলে। এর পর হ্যারি টেক্টরের বলে সাকিবকে ক্যাচ দিয়ে দ্রুত ফেরেন সৌম্য সরকার (৮)। চতুর্থ উইকেটে মূলত লড়াইয়ের পুঁজি পায় বরিশাল। 

বিপর্যয় সামলে মুশফিক-মায়ার্স ৪৮ বলে গড়েছেন ৮৪ রানের দারুণ এক জুটি। পাল্লা দিয়ে রান তুলছিলেন দুজনে, এগোচ্ছিলেন ফিফটির দিকে। ফিফটি পেয়েও যান মুশফিক। ৩২ বলে ৫২ রানের দারুণ এক ইনিংস খেলে রানআউটে কাটা পড়েন এই উইকেটকিপার-ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ৩টি করে চার ও ছক্কা। 

মুশফিক পারলেও ২ রানের আক্ষেপ নিয়ে ফিরেছেন মায়ার্স। বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে ৩১ বলে ৪৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন উইন্ডিজ অলরাউন্ডার। তাঁর ব্যাট থেকেও এসেছে ৩টি করে চার ও ছক্কার বাউন্ডারি। শেষ দিকে ২ ছক্কায় ১৫ রান করেছেন মেহেদী হাসান মিরাজ। মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে ১২ রান। যার কল্যাণে ৬ উইকেটে ১৮৩ রানের লড়াকু সংগ্রহ পায় বরিশাল। ৪৮ রান খরচে ৩টি উইকেট নিয়েছেন সিলেটের তানজিম সাকিব।

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির

নিজেদের ইতিহাসের সফলতম কোচকে কতটা মিস করবে আফগানিস্তান

৪ বছর পর বিশ্বকাপ খেলতে আসা জিম্বাবুয়ে কীভাবে বদলে গেল

পাকিস্তানের প্ররোচনায় বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ, বলছেন সৈয়দ আশরাফ

অস্ট্রেলিয়াকে ঘায়েল করার সুবর্ণ সুযোগ দেখছে ওমান

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা