হোম > খেলা > ক্রিকেট

‘ভারতের গ্যালারিতেও হামজা-হামজা স্লোগান উঠেছিল’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দলের সঙ্গে আজ দেশে ফিরেছেন হামজা চৌধুরী। ছবি: বাফুফে

বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেকটা হয়েছে দুর্দান্ত। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল ভারতকে হারাতে না পারলেও স্বাগতিকদের নাচিয়ে ছেড়েছেন হামজা। ভারতের অভিজ্ঞ ফুটবলার সুনীল ছেত্রী পর্যন্ত বোতলবন্দী হয়ে যান।

বাংলাদেশ-ভারত এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচটি গোলশূন্য ড্র হলেও ভারতের রক্ষণদুর্গে হানা দিয়েছে বারবার। মাঠজুড়েই বিচরণ করেছেন হামজা। ইন্টারসেপশন, বল ক্লিয়ারেন্স, ট্যাকল—সবখানেই মুনশিয়ানা দেখিয়েছেন বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। শিলং থেকে রওনা দিয়ে বাংলাদেশ সময় আজ বিকেল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে বাংলাদেশ ফুটবল দল। বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের বুম ঘিরে ধরে বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমের খানকে। ভারত ম্যাচ নিয়ে সংবাদমাধ্যমকে আমের বলেন, ‘ভারতও হামজাকে দারুণভাবে বরণ করেছে। সবাই কিন্তু স্টেডিয়ামের মধ্যে হামজা, হামজা বলেই প্রতিধ্বনি তুলেছিল। আমি মনে করি, এটা উপমহাদেশের জন্য ভালো দিক হয়েছে। এই অঞ্চলের ফুটবল অনেক উন্নত হবে।’

ভারতের সঙ্গে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলে সতীর্থদের সঙ্গে দেশে ফিরেছেন হামজা। তবে দেশে বেশিক্ষণ থাকতে পারছেন না। ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ খেলতে তাঁকে পাড়ি জমাতে হবে বিদেশে। বাফুফে সূত্র থেকে জানা গেছে, হামজা আজ রাতে ঢাকাতেই থাকছেন। আগামীকাল সকালে ইংল্যান্ডে উড়াল দেবেন।

শুক্রবার চ্যাম্পিয়নশিপের ম্যাচে কভেন্ট্রির মুখোমুখি হবে হামজার শেফিল্ড ইউনাইটেড। বাংলাদেশ সময় রাত ২টায় ব্রামাল লেনে শুরু হবে ম্যাচটি। ৩৮ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে শেফিল্ড। আর বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় ম্যাচে বাংলাদেশ আতিথেয়তা দেবে সিঙ্গাপুরকে।

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির

নিজেদের ইতিহাসের সফলতম কোচকে কতটা মিস করবে আফগানিস্তান