হোম > খেলা > ক্রিকেট

১৫ রানেই শেষ সিডনি থান্ডার

সিডনি থান্ডার ব্যাটারদের আজ যেন ছিল বড্ড তাড়া। ওপেনার থেকে টেলএন্ডার-থান্ডার ব্যাটারদের সবাই ছিলেন আশা যাওয়ার মিছিলে ব্যস্ত। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ১৫ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে থান্ডার।

আগে ব্যাটিং করা অ্যাডিলেড করেছিল ১৩৯ রান। ১৪০ এর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩৫ বলেই শেষ হয়ে যায় থান্ডারের ইনিংস। থান্ডারের কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। দলের পাঁচ ব্যাটার ডাক মেরেছেন। অ্যাডিলেডের হয়ে সেরা বোলিং করেছেন হেনরি থর্নটন। ২.১ ওভার বোলিং করে ৩ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট।

থান্ডারের ১৫ রানে অলআউট হওয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তো বটেই, সব ধরনের টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ডও এটি। থান্ডারের আগে এমন রেকর্ড গড়েছিল তুরস্ক। ২০১৯ সালে কন্টিনেন্টাল কাপে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২১ রানে অলআউট হয়েছিল তুর্কিরা।

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির

নিজেদের ইতিহাসের সফলতম কোচকে কতটা মিস করবে আফগানিস্তান

৪ বছর পর বিশ্বকাপ খেলতে আসা জিম্বাবুয়ে কীভাবে বদলে গেল

পাকিস্তানের প্ররোচনায় বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ, বলছেন সৈয়দ আশরাফ