হোম > খেলা > ক্রিকেট

পাওয়ার-প্লেতে ‘ভয়ঙ্কর’ দুই মেন্ডিসকে ফেরাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাওয়ার-প্লেতে ২টি উইকেট হারালেও স্কোরে ৫৩ রান জমা করেছে শ্রীলঙ্কা। ওভারপ্রতি ৮.৮৩ হারে রান তুলেছেন লঙ্কান ব্যাটাররা। তবে চোট কাটিয়ে ফেরার ম্যাচে দারুণ ছন্দে শুরু  করেছেন তাসকিন আহমেদ।

প্রিয় প্রতিপক্ষ বাংলাদেশের বিপক্ষে কুশল মেন্ডিস ভালো শুরুরই ইঙ্গিত দেন। তৃতীয় ওভারের প্রথম দুই বলে দারুণ দুটি চার মারলেন তাসকিনকে। তৃতীয় বলে বোঝা ওঠার আগে ইনসাইড-এজে হয়েছেন বোল্ড। টি-টোয়েন্টিতে বাংলাদেশে বিপক্ষে ৫৪.০০ গড় নিয়ে খেলতে নামা মেন্ডিস আজ ফিরেছেন ১০ রান করে।

২১ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। পাতুম নিশাঙ্কা ও কামিন্দু মেন্ডিস দ্বিতীয় উইকেটে দ্রুত রান তোলার সঙ্গে জুটি বড় করার চেষ্টা করেন। পঞ্চম ওভারে সাকিব আল হাসানের ওভারে ৪টি চার মারেন নিশাঙ্কা। ষষ্ঠ ওভারে বোলিং আক্রমণে এসেই প্রথম বলে কামিন্দুকে ফেরান মোস্তাফিজুর রহমান। মিডঅফে তানজিম হাসান সাকিবকে ক্যাচ দিয়ে ৪ রানে ফেরেন কামিন্দু।

এ প্রতিবেদন পর্যন্ত ৭.২ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৬১ রান। নিশাঙ্কা ৪০ ও ধনাঞ্জয়া ডি সিলভা ৯ রানে অপরাজিত আছেন।

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির

নিজেদের ইতিহাসের সফলতম কোচকে কতটা মিস করবে আফগানিস্তান