হোম > খেলা > ক্রিকেট

ইংল্যান্ডকে ধবলধোলাই করে বাংলাদেশের আরেকটি ‘প্রথম’ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। বাংলাদেশের সামনে সুযোগ এসেছিল ইংল্যান্ডকে ধবলধোলাই করার। সুযোগটা কী দুর্দান্তভাবেই না কাজে লাগাল বাংলাদেশ। ইংলিশদের ৩-০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ গড়ল অনন্য কীর্তি। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকা কোনো দলকে এবারই প্রথম ধবলধোলাই করেছে বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ এর আগে ধবলধোলাই করতে পেরেছে তিনটি। এর মধ্যে মাত্র একটিই ছিল ৩ ম্যাচের সিরিজ। ২০১২ সালে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর জিম্বাবুয়ে ও আরব আমিরাতকে ২-০ ব্যবধানে হারানোর অভিজ্ঞতা ছিল বাংলাদেশের। তবে র‍্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকা কোনো দলকে এবারই প্রথম ধবলধোলাই করেছে বাংলাদেশ।

র‍্যাঙ্কিংয়ের ওপরে থাকা শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জেতার অভিজ্ঞতা আগেও ছিল বাংলাদেশের।  ২০২১ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে অস্ট্রেলিয়াকে ৪-১ ও নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দুটি জিতলেও তাদের ধবলধোলাইয়ের সুযোগ ছিল না বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করলেও চতুর্থ ম্যাচে হেরেছিলেন রিয়াদরা। আর কিউইদের বিপক্ষে চতুর্থ ম্যাচে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ।

তবে এবার ইংলিশদের ৩-০ ব্যবধানে হারিয়ে শক্তিশালী কোনো দলকে টি-টোয়েন্টিতে ধবলধোলাই করার আফসোস দূর করলেন সাকিবরা।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের যত ধবলধোলাই
সাল          প্রতিপক্ষ             স্বাগতিক                       ফল
২০১২        আয়ারল্যান্ড        আয়ারল্যান্ড                   ৩-০
২০২০        জিম্বাবুয়ে            বাংলাদেশ                     ২-০
২০২২        আরব আমিরাত    আরব আমিরাত               ২-০
২০২৩        ইংল্যান্ড             বাংলাদেশ                     ৩–০

সান্ত্বনার জয়ে বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির