হোম > খেলা > ক্রিকেট

জিম্বাবুয়ের বিপক্ষে হারের কাঁপাকাঁপি পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক    

দ্রুত ৬ উইকেট হারানো পাকিস্তানের যন্ত্রণা বাড়াল বৃষ্টি। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

বুলাওয়েতে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। তারপরও সিকান্দার রাজা (৩৯) ও টেলএন্ডার রিচার্ড এনগারাভার (৪৮) কার্যকরী দুটি ইনিংসের সৌজন্যে ২০৫ রান তোলে তারা।

২০৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে হাঁটু কাঁপাকাঁপি শুরু হয় পাকিস্তানের। ৫৮ রানেই ৬ উইকেট হারিয়েছে অতিথিরা। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহরা নেই এই সিরিজে। তাঁদের ছাড়া সবশেষ ওয়ানডে সিরিজে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে তাদেরই মাঠে উড়িয়ে দেওয়া পাকিস্তান যেন খেই হারাল। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ১৯ রানে অপরাজিত আছেন।

রিজওয়ানের সঙ্গে রানের খাতা খোলার অপেক্ষায় আছেন আমির জামাল। দলের কঠিন পরিস্থিতির মধ্যে পাকিস্তানের যন্ত্রণা বাড়িয়ে দিল বৃষ্টি। সফরকারীদের স্কোর ২১ ওভার ৬ উইকেটে ৬০ রান হতেই শুরু হয়েছে বৃষ্টি। গ্রাউন্ডসম্যানরা ঢেকে দিয়েছেন উইকেট।

বুলাওয়ে স্টেডিয়ামে ফ্লাডলাইটের ব্যবস্থাও নেই। বৃষ্টি যদি থামেও আকাশ পরিষ্কার থাকাও জরুরি। যদি শেষ পর্যন্ত খেলা আর না হয়, তবে পাকিস্তানের জন্য অপেক্ষা করছে নিশ্চিত হার। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে এ অবস্থায় পাকিস্তানের স্কোর যদি ১৪১ হতো, তাহলে তারা জিতত। কিন্তু পাকিস্তানের স্কোর এর অর্ধেকও হয়নি।

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির

নিজেদের ইতিহাসের সফলতম কোচকে কতটা মিস করবে আফগানিস্তান