হোম > খেলা > ক্রিকেট

সাকিবের কৃপণ বোলিং, ৮৯ রানে অলআউট জাফনা

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গল টাইটানসের হয়ে খেলতে গত পরশু শ্রীলঙ্কায় উড়াল দেন লিটন দাস। তবে বাংলাদেশি উইকেটরক্ষক-ব্যাটারকে অভিষেকের জন্য অপেক্ষা করতে হচ্ছে আরও কিছু সময়। আজ গল মাঠে নামলেও লিটন নেই একাদশে। 

তবে বরাবরের মতো খেলছেন তাঁর স্বদেশি সাকিব আল হাসান। বরাবরের মতো বল হাতে ঝলকও দেখালেন বাংলাদেশি অলরাউন্ডার। তাঁর কৃপণ বোলিংয়ে দলীয় শতরানও করতে পারেনি জাফনা কিংস। সাকিব ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ইনিংসের সপ্তম ওভারের শেষ বলে লেট মিডল-অর্ডার ব্যাটার আসেলা গুনারত্নকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি। পঞ্চম ওভারের মধ্যে ২১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা জাফনা বাকি সময় আর ইনিংস মেরামত করতে পারেনি। 

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে জাফনা নির্ধারিত ২০ ওভারে ৮৯ রান করেছে ১০ উইকেট হারিয়ে। সর্বোচ্চ ২২ রান করেছেন দুনিথ ওয়েলালাগেরা। গলের হয়ে ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন কাসুন রাজিথা। দুটি করে উইকেট ভাগাভাগি করেছেন লাহিরু কুমারা ও তাব্রাইজ শামসি।

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির

নিজেদের ইতিহাসের সফলতম কোচকে কতটা মিস করবে আফগানিস্তান

৪ বছর পর বিশ্বকাপ খেলতে আসা জিম্বাবুয়ে কীভাবে বদলে গেল

পাকিস্তানের প্ররোচনায় বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ, বলছেন সৈয়দ আশরাফ