হোম > খেলা > ক্রিকেট

রাজা-চাকাভার ব্যাটিং দেখে বিচলিত হয়ে পড়েছিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জিম্বাবুয়ে সফরটা ভালো হয়নি বাংলাদেশের। টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজটাও হাতছাড়া হয়েছে তামিম ইকবালদের। ওয়ানডে নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ মূলত ম্যাচ থেকে ছিটকে গেছে দ্বিতীয় ম্যাচে সিকান্দার রাজা ও রেজিস চাকাভার সেঞ্চুরিতে। সফর শেষে দেশে ফিরে এমনটাই জানিয়েছেন ওপেনার এনামুল হক বিজয়।

আজ বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বিজয় জানিয়েছেন, সিরিজ হারের হতাশা ছুঁয়ে গেছে পুরো দলকে, ‘অবশ্যই আমরা প্রথম ম্যাচটা হারার পর অনেক বেশি বিস্মিত হয়েছি। আমাদের যে আশা ছিল, জিম্বাবুয়েতে আমরা যতটুক পারফর্ম করব সে অনুযায়ী করতে পারিনি। অবশ্যই আমাদের জন্য একটা খারাপ লাগার বিষয় ছিল।’

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বড় জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন রাজা। বাংলাদেশের ২৯০ রানের জবাবে তাঁদের ব্যাটিংটাই বিচলিত করেছে বাংলাদেশকে। বিজয় বলেছেন, ‘দ্বিতীয় ম্যাচটা যখন দেখলাম যে একই পথে (প্রথম ম্যাচের মতো) ওরা এগোচ্ছে, ওই সময়টাতে আমরা একটু বিচলিত ছিলাম। এই একটা সিরিজে আমরা আমাদের শতভাগ দিয়ে খেলতে পারিনি।’

তিন বছর পর দলে এসেছেন বিজয়। জিম্বাবুয়েতে ওয়ানডে দলে সুযোগ পেয়েই দুই ম্যাচে ফিফটি করেছেন তিনি। ফেরার আনন্দ বিজয় ব্যাখ্যা করলেন এভাবে, ‘অনেকদিন পর দলে ফিরলেও সতীর্থদের দারুণ সমর্থন পেয়েছি। তামিম ভাই, রিয়াদ ভাই এবং জুনিয়রদের মধ্যে আফিফ, তাসকিন, মোসাদ্দেক ও লিটন ছিল। সবাই আসলে আমাকে ভালোভাবে গ্রহণ করেছে। কেউ বুঝতেই দেয়নি যে আমি অনেক পর দলে এসেছি।’

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির

নিজেদের ইতিহাসের সফলতম কোচকে কতটা মিস করবে আফগানিস্তান