হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপ শেষে স্টোকসের অস্ত্রোপচার 

বিশ্বকাপে খেলার আশায় ওয়ানডেতে অবসর ভেঙে ফিরেছেন। কিন্তু চোটের কারণে টুর্নামেন্টের তিন ম্যাচ খেলতে পারেননি বেন স্টোকস। পরের তিন ম্যাচে খেললেও ইংল্যান্ডকে জয়ের ধারায় ফেরাতে পারেননি। চ্যাম্পিয়নদের সেমিফাইনালে খেলার আশাও কার্যত শেষ। 

স্টোকসেরও চোখ এখন সামনের দিনগুলোর দিকে। ফিট হয়ে উঠতে চান ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে। তার জন্য বিশ্বকাপের পরপরই হাঁটুতে অস্ত্রোপচার করাতে চান ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। দীর্ঘদিন ধরে হাঁটুর চোটে ভুগতে থাকা ৩২ বছরের অলরাউন্ডার এখন বলও হাতে নেন না, খেলেন ব্যাটার হিসেবে। 

ইংল্যান্ড রাউন্ড রবিনের শেষ ম্যাচ খেলবে ১১ নভেম্বর, পাকিস্তানের বিপক্ষে। অবিশ্বাস্য কিছু না ঘটলে বিশ্বকাপে এটিই তাদের শেষ ম্যাচ। এরপর ২৫ জানুয়ারি থেকে শুরু পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে আসবে তারা। এই সিরিজে খেলার ব্যাপারে আশাবাদী স্টোকস বলেছেন, ‘হ্যাঁ, ভারতে টেস্টে সিরিজের জন্য সুস্থ হয়ে উঠব।’

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির

নিজেদের ইতিহাসের সফলতম কোচকে কতটা মিস করবে আফগানিস্তান

৪ বছর পর বিশ্বকাপ খেলতে আসা জিম্বাবুয়ে কীভাবে বদলে গেল

পাকিস্তানের প্ররোচনায় বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ, বলছেন সৈয়দ আশরাফ