হোম > খেলা > ক্রিকেট

মিরাজের ব্যাটে প্রথম জয় পেল খেলাঘর

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবারে মৌসুমে প্রথম জয়ের দেখার পেয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। লিজেন্ডস অব রূপগঞ্জকে ৭ উইকেটে হারানো ম্যাচে ব্যাটে বলে পারফর্ম করেছেন মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলের এই অলরাউন্ডার ব্যাট হাতে ৪৫ বলে ৫৪ রানের পাশাপাশি বল হাতেও ২০ রান খরচায় নিয়েছেন ১ উইকেট।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে আল আমিনের ফিফটিতে ৫ উইকেটে ১৩৮ রান করে রূপগঞ্জ। জবাবে ব্যাটিং করতে নেমে মেহেদী মিরাজ ও জহুরুল ইসলাম অমির অর্ধ শতকে সাত উইকেট আর তিন বল হাতে রেখে জয় নিশ্চিত করে খেলাঘর।

১৩৯ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ২৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে খেলাঘর। তৃতীয় উইকেট জুটিতে জহরুল ইসলামকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন মিরাজ। তাদের ৮৮ রানের জুটিতে ম্যাচ থেকে ছিটকে যায় লিজেন্ডস অব রূপগঞ্জ।

দলীয় ১২২ রানে মুক্তার আলীর বলে সানজামুল ইসলামের হাতে ক্যাচ দেওয়ার আগে মিরাজ করেন ৪৫ বলে ৫৪ রান। উইকেটে আসা নতুন ব্যাটসম্যান সালমান হোসেনকে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন জহুরুল। ৪৪ বলে অপরাজিত ৫৩ রান করে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন জহুরুল।

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির

নিজেদের ইতিহাসের সফলতম কোচকে কতটা মিস করবে আফগানিস্তান