হোম > খেলা > ক্রিকেট

চিটাগং কিংসের মালিকের বিরুদ্ধে আবারও অভিযোগ ইমনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চিটাগং কিংসের মালিকের বিরুদ্ধে আবারও অভিযোগ করেন ইমন। ছবি: ফাইল ছবি

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ক্রিকেটারদের অনেকেই ৩০-৪০ শতাংশ কম পারিশ্রমিকে খেলতে বাধ্য হয়েছেন। এটি অবশ্য নতুন কিছু নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পারিশ্রমিক বকেয়া থাকার সমস্যাও দীর্ঘদিন ধরে চলে আসছে।

বিপিএলে পারভেজ হোসেন ইমন খেলেছেন চিটাগং কিংসে। টুর্নামেন্ট চলার সময়ই মালিকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ইমন। এক মাস পর আবারও চিটাগং কিংসের মালিকের বিরুদ্ধে অভিযোগ তোলেন ইমন। সংবাদমাধ্যমকে ইমন আজ বলেন, ‘আমি ও শরীফুলসহ চিটাগাং কিংসের স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিক এখনো বকেয়া রয়েছে। বিপিএল শেষ হলেও ক্লাব কর্তৃপক্ষ আমাদের পাওনা পরিশোধ করেনি। আমরা পারফরম্যান্সে মনোযোগ দিতে চাই, কিন্তু পারিশ্রমিক না পাওয়ার কারণে মানসিক চাপের মধ্যে থাকতে হয়। আমি এখন পর্যন্ত মাত্র ৫০ শতাংশ পারিশ্রমিক পেয়েছি। বাকিটা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো পাইনি।’

চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরীর সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন ধরেননি। জানা গেছে, শুধু স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিকই নয়, দলটির ডিজিটাল মিডিয়া হোস্টিং করতে আসা ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান নারী উপস্থাপক ও দলের শুভেচ্ছাদূত শহীদ আফ্রিদির সম্মানীও পরিশোধ করা হয়নি। যদিও আফ্রিদি কয়েক সপ্তাহ আগে বিসিবির কাছে এ বিষয়ে খোলা চিঠি পাঠিয়েছিলেন।

বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক দ্রুত পরিশোধ করা হলেও স্থানীয় ক্রিকেটারদের পাওনা বছরের পর বছর ঝুলে থাকে।এই সমস্যা আগেও দেখা গেছে। ক্রিকেটারদের কল্যাণ সমিতি কোয়াবও এখানে খুব একটা কার্যকরী ভূমিকা নিয়ে সমাধান করতে পারছে না বলে ক্ষোভ বাড়ছে ক্রিকেটারদের মধ্যে।

বিপিএলের পারিশ্রমিক বুঝে পাননি নাসির

সান্ত্বনার জয়ে বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ