হোম > খেলা > ক্রিকেট

এক দুর্ঘটনায় পাকিস্তানের টুর্নামেন্টটাই শেষ হয়ে গেল আফ্রিদির

ক্রীড়া ডেস্ক    

পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন আসিফ আফ্রিদি। ছবি: ক্রিকইনফো

প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবশেষ ম্যাচ আসিফ আফ্রিদি খেলেছেন ফেব্রুয়ারিতে। পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ দিয়ে তাঁর ফেরার কথা ছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায় টুর্নামেন্ট শেষ হয়ে গেল এই বাঁহাতি স্পিনারের।

ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ফেডারেলি অ্যাডমিনিস্টার্ড ট্রাইবাল এরিয়াসের (ফ্যাটা) হয়ে অধিনায়ক হয়েই তাঁর ফেরার কথা ছিল আফ্রিদির। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পরশু অনুশীলনের সময় তাঁর ডান চোখে বল লেগেছে। মেডিকেল প্রতিবেদনে জানা গেছে, তাঁর চোখে চিড় ধরা পড়েছে। এতে করে টুর্নামেন্ট থেকে বাধ্য হয়ে নাম প্রত্যাহার করতে হয়েছে।

আফ্রিদির চোটের খবর শুনে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) সামিন রানা, ফখর জামান হাসপাতালে ছুটে গেছেন। আর আফ্রিদির ফ্যাটা লাহোরে গত রাতে আজাদ জম্মু কাশ্মীর (এজেকে) রিজিওন ৪ উইকেটে হারিয়েছে। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আজ ফ্যাটা খেলবে সিয়ালকোট রিজিওনের বিপক্ষে। ফ্যাটার পরবর্তী প্রতিপক্ষ মুলতান রিজিওনের বিপক্ষে। ফয়সালাবাদে পরশু মুখোমুখি হবে ফ্যাটা-মুলতান রিজিওন। ‘ডি’ গ্রুপে ফ্যাটা, মুলতান রিজিওন, সিয়ালকোট রিজিওন, এজেকে রিজিওন এই চার দল রয়েছে।

ক্রিকেট পাকিস্তানের আজকের এক প্রতিবেদনে সূত্রের মাধ্যমে জানা গেছে, চোটের কারণে পিএসএলে লাহোর কালান্দার্সের বেশ কিছু ম্যাচ আফ্রিদি মিস করতে পারেন। ১১ এপ্রিল রাওয়ালপিন্ডিতে লাহোর কালান্দার্স-ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ পিএসএল। এই দলেই আছেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন।

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির

নিজেদের ইতিহাসের সফলতম কোচকে কতটা মিস করবে আফগানিস্তান

৪ বছর পর বিশ্বকাপ খেলতে আসা জিম্বাবুয়ে কীভাবে বদলে গেল

পাকিস্তানের প্ররোচনায় বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ, বলছেন সৈয়দ আশরাফ