হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ সিরিজ খেলতে ঢাকায় বাটলার-আর্চাররা 

সকালে ঢাকায় পা রেখেছে ২৩ সদস্যের ইংল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে  ওয়ানডে সিরিজ সামনে রেখে দুটি ফ্লাইটে এসেছেন জস বাটলাররা।  অবশ্য গতকালই ইংল্যান্ড লায়নস দলের শ্রীলঙ্কা সফরে থাকা পেসার সাকিব মাহমুদ এসে পৌঁছেছেন ঢাকায়। তাঁর সঙ্গে এসেছেন দলের ম্যানেজারও।

২০১৬ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিলেন ইংলিশরা। সেবার ৩ ওয়ানডের পাশাপাশি ২ টেস্ট খেলেছিল তারা। এবার ৩ ওয়ানডের সঙ্গে ৩ টি-টোয়েন্টি খেলবে। এ সিরিজ বিশ্বকাপ সুপার লিগেরই অংশ। যদিও দুই দলই এরই মধ্যে ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে।

আগামী ১ মার্চ মিরপুরে হবে প্রথম ওয়ানডে। ওয়ানডে সিরিজের পর ৯ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। কাল মিরপুর একাডেমি মাঠে বাটলার-জফরা আর্চারদের অনুশীলন শুরুর কথা।

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির

নিজেদের ইতিহাসের সফলতম কোচকে কতটা মিস করবে আফগানিস্তান