হোম > খেলা > ক্রিকেট

ইমরুলের সেঞ্চুরিতে শেখ জামালের সংগ্রহ ৩০০ ছুঁইছুঁই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এক দিন বিরতির পর মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ।  বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাটিং করে লিজেন্ডস অব রূপগঞ্জকে ২৯৮  রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। 

ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন ইমরুল কায়েস। জাতীয় দলে দীর্ঘদিন  সুযোগ না পাওয়া ইমরুল আউট হওয়ার আগে ১৩৯ বলে করেছেন ১২২ রান। ইমরুল ছাড়াও ব্যাটে আলো ছড়িয়েছেন সাইফ হাসান। জাতীয় দলে লাল বলের ক্রিকেটে ছন্দহীন সাইফ করেছেন ৭৯ বলে ৭৮ রান। তাছাড়া নুরুল হাসান সোহানের ব্যাট থেকে এসেছে ৬৪ রান। ইমরুল-সাইফ-নুরুলদের ব্যাটে চড়ে ৩০০ ছুঁইছুঁই শেখ জামাল। 

অথচ ধানমন্ডির ক্লাবটি  শুরুতেই ধাক্কা খেয়েছিল। ইনিংসের প্রথম ওভারে মাশরাফি বিন মুর্তজার বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন সৈকত আলী (৬)। দ্বিতীয় উইকেটে ইমরুলকে সঙ্গে নিয়ে  ১৬৫ রানের জুটি গড়েন সাইফ। দলীয় ১৭১ রানে সাইফ মেহেদী হাসান রানাকে ফিরতি ক্যাচ দিলেও  ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন ইমরুল। 

১২২ করা ইমরুল বোল্ড হয়েছেন রূপগঞ্জের ভারতীয় পেসার চিরাগ জনির বলে। মেহেদী হাসান ফিরিয়েছেন পারভেজ রসুলকেও (১১)। শেষ পর্যন্ত ৫ উইকেটে ২৯৭ রানের সংগ্রহ পায় শেখ জামাল। ইনিংসের শেষ বলে নুরুল আউট হওয়ার আগে করেন ৬৩ বলে ৬৪ রান।

বিপিএলের পারিশ্রমিক বুঝে পাননি নাসির

সান্ত্বনার জয়ে বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ