হোম > খেলা > ক্রিকেট

এক বছরের জন্য মাঠের বাইরে নিউজিল্যান্ডের দীর্ঘদেহী পেসার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে চোট পাওয়ায় দ্বিতীয় টেস্টে খেলেননি কাইল জেমিসন। কিন্তু এবার শুধু হ্যামিল্টন নয়, এমন আরও অনেক ম্যাচ মিস করবেন তিনি। চোটটা গুরুতর হওয়ায় তাঁকে মাঠের বাইরে থাকতে হবে প্রায় এক বছর। 

প্রথম টেস্টে মেরুদণ্ডে ব্যথা পেয়েছিলেন জেমিসন। গতকাল জানা গেছে, তাঁর মেরুদণ্ডে ‘স্ট্রেস ফ্র্যাকচার’ হয়েছে। গত বছরও মেরুদণ্ডে চোট পেয়েছিলেন তিনি। এবার চোটটাও একই জায়গায়। তবে আঘাতটি নতুন। সেবার অস্ত্রোপচার করালেও এবার করাবেন না কিউই পেসার। 

চোট পেয়ে স্বাভাবিকভাবেই হতাশ জেমিসন। তবে মনোবল ধরে রাখার কথা জানিয়েছেন ২৯ বছর বয়সী পেসার। চোটের বিষয়ে তিনি বলেছেন, ‘সর্বশেষ কয়েকটি দিন ভীষণ চ্যালেঞ্জের ছিল। তবে আমি কৃতজ্ঞ। জীবনসঙ্গিনী, পরিবার, সতীর্থ এবং মেডিকেল দল আমাকে প্রচুর সমর্থন দিয়েছে। জানি, চোট ক্রিকেটারের জীবনের একটা অংশ। আশা করি ভবিষ্যতে খেলার জন্য আরও অনেক দিন পড়ে আছে।’ 

পুনর্বাসন প্রক্রিয়ার বিষয়ে পরে সংবাদ সম্মেলনে জেমিসন বলেছেন, ‘কীভাবে সেরে ওঠা যাবে তার একটা পরিকল্পনা হয়েছে। তবে মানসিক চ্যালেঞ্জই বেশি। সেরে উঠতে বেশ কয়েক মাস লাগবে। আপনি অর্ধেক পথ পেরিয়ে গেছেন এবং কিছুটা সময় চলে গেছে। কিন্তু এরপর মনে হবে এখনো অনেক সময় বাকি রয়েছে। এটা কঠিন, কারণ কেউ চাইবে না এটার মধ্য দিয়ে যেতে। প্রতিবারই আশা করি, এটাই যেন শেষবার হয়। কিন্তু আমার উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি এবং জোরে বল করার চেষ্টা করি। তাই জানি এটা আমার ক্যারিয়ারেরই অংশ।’ 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ৬ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন জেমিসন। দলের অন্যতম সদস্যের চোটের বিষয়ে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, মৌসুমের বাকি সময় মাঠের বাইরে থাকতে হবে জেমিসনকে। চোট গুরুতর হওয়ায় ক্রিকইনফো জানিয়েছে, কিউই পেসারের মাঠে ফিরতে এক বছরের মতো সময় লাগবে।

সান্ত্বনার জয়ে বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির