হোম > খেলা > ক্রিকেট

সেঞ্চুরিয়নে প্রথম এশিয়ান দল হিসেবে টেস্ট জিতল ভারত

সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে হারাল ভারত। আজ শেষ দিনে জয়ের জন্য ভারতের দরকার ছিল ছয় উইকেট। লাঞ্চ বিরতির পরপরই স্বাগতিকদের গুটিয়ে সিরিজে এগিয়ে গেল বিরাট কোহলির দল।

সেঞ্চুরিয়নে প্রথম এশিয়ান দল হিসেবে টেস্ট জিতল ভারত। এর আগে কোনো এশিয়ান দল প্রোটিয়াদের ঘাঁটি সেঞ্চুরিয়ান থেকে জয় নিয়ে ফিরতে পারেনি। শেষ দিনের শুরুতে নাইটওয়াচম্যান কেশভ মহারাজকে বোল্ড করে ফেরান জসপ্রিত বুমরা।

তবে ভারতের জয়ের মাঝে বাধা হয়ে ছিলেন ডিন এলগার। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এগোচ্ছিলেনও দারুণভাবে। তাঁর ১৫৬ বলে ৭৭ রানের ইনিংসের সমাপ্তি ঘটান বুমরা। এলগারের বিদায়ের পর কুইন্টন ডি ককরা আর প্রতিরোধ গড়তে পারেননি। নিজেদের দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে ১৯১ রানে।

ভারতের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন বুমরা আর মোহাম্মদ শামি। প্রথম ইনিংসে পাঁচ উইকেটের সঙ্গে মোট আট উইকেট ভারতের জয়ে বড় অবদান পেসার শামির। তবে ম্যাচসেরার পুরস্কার গেছে লোকেশ রাহুলের দখলের। প্রথম ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ২৩ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন এই ওপেনার।

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির

নিজেদের ইতিহাসের সফলতম কোচকে কতটা মিস করবে আফগানিস্তান