হোম > খেলা > ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আম্পায়ার যাঁরা

ক্রীড়া ডেস্ক    

ফাইনালে মাঠের আম্পায়ার হিসেবে থাকছেন পল রাইফেল ও রিচার্ড ইলিংওয়ার্থ। ছবি: আইসিসি

ভারত নাকি নিউজিল্যান্ড—চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা উঠবে কার হাতে? সেই উত্তর মিলবে আগামী ৯ মার্চ। এর আগে ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা দিয়েছে আইসিসি।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার পল রাইফেল ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। চারবারের বর্ষসেরা আম্পায়ার ইলিংওয়ার্থকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও দেখা গেছে।

টিভি আম্পায়ার হিসেবে থাকছেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। রিজার্ভ আম্পায়ার হিসেবে রাখা হয়েছে শ্রীলঙ্কার কুমার ধর্মসেনাকে। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন আরেক লঙ্কান রঞ্জন মাদুগালে।

সেমিফাইনালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচেও একসঙ্গে দায়িত্ব পালন করেন রাইফেল ও ইলিংওয়ার্থ। দুবাইয়ে সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে পা রাখে ভারত। লাহোরে আরেক সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।

ফাইনালের আগে গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। সেই ম্যাচে কিউইদের ৪৪ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ভারত।

বিপিএলের পারিশ্রমিক বুঝে পাননি নাসির

সান্ত্বনার জয়ে বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ