হোম > খেলা > ক্রিকেট

ইংল্যান্ডের অ্যাশেজ ভরাডুবির কারণ আইপিএল

টানা তিন টেস্ট হেরে অ্যাশেজ খুইয়েছে ইংল্যান্ড। জো রুটের দলের এমন ভরাডুবির পেছনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) দুষলেন মাইক আথারটন। সাবেক এই ইংলিশ অধিনায়ক মনে করেন আইপিএলে অংশ নিতে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছেন ক্রিকেটারেরা। 
 
অ্যাশেজে রুট-বাটলারদের এমন অসহায় আত্মসমর্পণের পর তাদের কড়া সমালোচনা করছেন সাবেক ইংলিশ ক্রিকেটাররা। আর এমন বাজে পারফরম্যান্সের পর আথারটন দায়ী করছেন আইপিএলকে। আথারটন  ‘দ্য টাইমস’-এ তাঁর কলামে লিখেছেন, ‘আইপিএল খেলার জন্য খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছুটি দেওয়া উচিত নয়।’ 

ক্রিকেটারদের আইপিএল প্রীতি নিয়ে হতাশার সুরে আথারটন বলেন, ‘সব সংস্করণ খেলা খেলোয়াড়দের ১০ লাখ পাউন্ড বেতন দেওয়া হয়। কিন্তু এটা আশ্চর্যের বিষয় যে আইপিএল খেলতে বছরের  ২  মাস ইসিবি তাদের ছুটি দেয়।’  

আথারটন মনে করেন জো রুটের জায়গায় বেন স্টোকসকে টেস্টে অধিনায়ক করা উচিত। গত বছর ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করা জো রুট অস্ট্রেলিয়ায় অধিনায়কত্ব নিয়ে সমালোচিত হয়েছেন। আথারটন লিখেছেন, ‘দল নির্বাচন থেকে শুরু করে ম্যাচের কৌশলগত বিষয়ে এত বেশি ভুল হয়েছে যে অধিনায়ককে ব্যক্তিগতভাবে দায়িত্ব নিতে হবে। রুট যদি মাঠে ঠিকঠাক কাজ করতেন, তাহলে সিরিজটা অস্ট্রেলিয়ার জন্য এত সহজ হতো না।’

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির

নিজেদের ইতিহাসের সফলতম কোচকে কতটা মিস করবে আফগানিস্তান