হোম > খেলা > ক্রিকেট

‘অপরিণত’ কোহলি কখনোই তরুণদের আদর্শ হতে পারবে না

সেঞ্চুরিয়নে প্রথম ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকায় অধরা টেস্ট সিরিজ জয়ের সম্ভাবনা জোরালো করেছিল ভারত। কিন্তু জোহানেসবার্গ ও কেপটাউনে পরের দুই টেস্ট হেরে অপেক্ষাটা আরও দীর্ঘ হয়েছে তাদের। 

তবে সব ছাপিয়ে আলোচনায় ডিআরএস (আম্পায়ারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা) বিতর্ক। গতকাল কেপটাউন টেস্টের তৃতীয় দিন ডিন এলগারের এক রিভিউ নিয়ে ক্ষোভে ফুঁসে ওঠে ভারতীয় দল। প্রযুক্তিকে সংশয়বিদ্ধ করে বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিনরা স্টাম্প মাইকে দৃষ্টিকটুভাবে ফুটিয়ে তোলেন তাঁদের অসন্তুষ্টি। 

বিরল এই ঘটনার পর কোহলিদের সমালোচনায় মুখর তাঁদেরই পূর্বসূরিরা। সে তালিকায় আছেন গৌতম গম্ভীরও। সাবেক সতীর্থের আচরণে বেজায় চটেছেন তিনি। বলেছেন, ‘কোহলি খুবই অপরিণত। একজন ভারতীয় অধিনায়কের স্টাম্প মাইকে এ ধরনের প্রতিক্রিয়া খুবই জঘন্য ব্যাপার। সে কখনো তরুণদের আদর্শ হতে পারবে না।’ 

প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসের ২০.৪ ওভারে অশ্বিনের বলে এলগারকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার মারাইস এরাসমাস। সঙ্গে সঙ্গে রিভিউ নেন এলগার। বল পিচড করা থেকে ইমপ্যাক্ট পর্যন্ত সবকিছুই আম্পায়ারের সিদ্ধান্তকে সমর্থন করছিল। তবে ট্র্যাকিংয়ে বল স্টাম্পের ওপর দিয়ে চলে যেতে দেখা যায়। 

অথচ বল এলগারের পায়ের যেখানে লেগেছে; সেখান থেকে এতটা ওপর দিয়ে কী করে যাওয়া সম্ভব বুঝতে পারছিলেন না আম্পায়াররা। খোদ এরাসমাস বলে ওঠেন, ‘অসম্ভব!’ 

এরপরেই গর্জে ওঠেন অধিনায়ক কোহলি। মেজাজে হারিয়ে স্টাম্প মাইকের কাছে গিয়ে বলেন, ‘দারুণ ডিআরএস, খুব ভালো খেললে।’ রাহুল আবার বলেন, ‘গোটা দেশ খেলছে ১১ জনের বিরুদ্ধে।’ কোহলিকে ফের বলতে শোনা যায়, ‘তোমাদের দল যখন বল বিকৃত করে, তখন তাদের দিকেও ক্যামেরা তাক কর।’ 

অশ্বিন আবার অভিযোগের তির ছোড়েন দক্ষিণ আফ্রিকার সম্প্রচারকারী চ্যানেল সুপারস্পোর্টের দিকে। বলেন, ‘অন্যভাবে জেতার পথ খোঁজা উচিত সুপারস্পোর্টের।’ 

তবে ভারতীয় দল সেই আউট নিয়ে প্রতিবাদ করলেও গম্ভীর এমন আচরণ মেনে নিতে পারছেন না। 

একে তো ভারতের রঙিন পোশাকের অধিনায়কত্ব খোয়ানোর পর সাদা পোশাকের নেতৃত্ব টিকিয়ে রাখা নিয়ে সংশয়ে ছিলেন কোহলি। দক্ষিণ আফ্রিকায় সিরিজ হারার পাশাপাশি মেজাজ হারানোয় এবার বুঝি তাঁর টেস্ট অধিনায়কত্বও চলে যায়!

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির

নিজেদের ইতিহাসের সফলতম কোচকে কতটা মিস করবে আফগানিস্তান

৪ বছর পর বিশ্বকাপ খেলতে আসা জিম্বাবুয়ে কীভাবে বদলে গেল

পাকিস্তানের প্ররোচনায় বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ, বলছেন সৈয়দ আশরাফ