হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের প্রধান কোচ আজহার মেহমুদ

গুঞ্জন ছিল, পূর্ণ মেয়াদে কোচ নিয়োগের আগে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হতে যাচ্ছেন মোহাম্মদ ইউসুফ। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তাঁর অধীনেই খেলবেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। 

গতকাল অবশ্য সেই গুঞ্জন আলোর মুখ দেখেনি। ইউসুফ নন, পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন আজহার মেহমুদ। গতকাল এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

এর আগে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন আজহার। ২০১৬-১৯ সাল পর্যন্ত বোলিং কোচের দায়িত্বে ছিলেন পাকিস্তানের হয়ে ১৬৪ ম্যাচ খেলা এই অলরাউন্ডার। এবার নতুন ভূমিকায় পাকিস্তানের সঙ্গী হলেন তিনি। 

ইউসুফ প্রধান কোচের দায়িত্ব না পেলেও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে থাকছেন তিনি। এই সিরিজে তাঁকে ব্যাটিং কোচের দায়িত্ব দিয়েছে পিসিবি। আর স্পিন বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক অফ স্পিনার সাঈদ আজমল। অবশ্য তিনি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরেও একই দায়িত্বে ছিলেন। সিরিজটি শুরু হবে আগামী ১৮ এপ্রিল।

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির

নিজেদের ইতিহাসের সফলতম কোচকে কতটা মিস করবে আফগানিস্তান