হোম > খেলা > ক্রিকেট

আইপিএলে এত দামি হতে চাননি ১৪ কোটির পেসার

২০১৮ সালে আইপিএল নিলামে ৮০ লাখ রুপিতে দীপক চাহারকে কিনেছিল চেন্নাই সুপার কিংস। সেবার দীপকের মনে হয়েছিল আরও বেশি টাকা তাঁর প্রাপ্য ছিল। ৪ বছর পর তাঁকে ১৪ কোটি দিয়ে কিনেছে চেন্নাই সুপার কিংস। এবার হয়েছে তার ঠিক উল্টোটা। ১৪ কোটি দাম ওঠার পর দীপক চেয়েছিলেন দর হাঁকা বন্ধ হোক। 

দীপক চেয়েছিলেন তাঁর পেছনে বাড়তি টাকা খরচ না করে, আর কিছু খেলোয়াড় কিনুক চেন্নাই সুপার কিংস। তিনি দাবি করেছেন, ‘যখন ১৪ কোটিতে পৌঁছেছিলাম, তখন চেয়েছিলাম দর হাঁকা বন্ধ হোক। কারণ আমি চেন্নাইতে খেলতে চেয়েছি। আর চেয়েছিলাম, চেন্নাই আরও কিছু খেলোয়াড় কিনুক।’ 

আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ভারতীয় বোলার এখন দীপক চাহার। ২৯ বছর বয়সী দিপক চেন্নাইয়ে দল পেয়ে দারুণ উচ্ছ্বসিত। 

মহেন্দ্র সিং ধোনি ও চেন্নাইয়ের স্বত্বাধিকারী এন শ্রীনিবাসনকে ধন্যবাদ দিয়ে দিপক বলেছেন, ‘চেন্নাইতে ফিরে সত্যিই খুশি। আমার প্রতি বিশ্বাস দেখানোর জন্য মাহি ভাই (এমএস ধোনি) এবং ম্যানেজমেন্টকে অনেক ধন্যবাদ। অন্য দলে খেলার কথা ভাবতেই পারিনি। আমি শুধু চেন্নাইয়ের হয়ে খেলতে চেয়েছিলাম। আমি জানতাম তারা আমাকে নেবে। শ্রীনি স্যার (এন শ্রীনিবাসন) আমাকে বলেছিলেন, তুমি সারা জীবন হলুদ জার্সিতেই খেলবে।’

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির

নিজেদের ইতিহাসের সফলতম কোচকে কতটা মিস করবে আফগানিস্তান

৪ বছর পর বিশ্বকাপ খেলতে আসা জিম্বাবুয়ে কীভাবে বদলে গেল

পাকিস্তানের প্ররোচনায় বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ, বলছেন সৈয়দ আশরাফ

অস্ট্রেলিয়াকে ঘায়েল করার সুবর্ণ সুযোগ দেখছে ওমান

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা