হোম > খেলা > ক্রিকেট

মানকাডিং করেও সোধিকে ফেরালেন লিটন-হাসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মানকাডিং করে কোনো ব্যাটারকে আউট করার ঘটনা বাংলাদেশের ক্রিকেটে নেই বললেই চলে। কিন্তু আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মানকাডিং করলেন হাসান মাহমুদ। তবে আউটের পরেও ছিল নাটকীয়তা। 

হাসান ইনিংসের ৪৬তম ওভারে চতুর্থ বল করার আগেই নন-স্ট্রাইকের ব্যাটার ইশ সোধি দাগের বাইরে বেরিয়ে যান। বল রিলিজ না করে, হাসান বল স্টাম্পে লাগিয়ে লালবাতি জ্বালিয়ে দেন। পরে রিভিউতেও দেখা যায়, সৌদি বক্স থেকে বেরিয়ে গেছেন। আম্পায়ারও আউট দিলেন। আইসিসির নিয়মে মানকাডিং এখন রানআউট। 

তবে এখানেই ঘটনা শেষ নয়। আউট হয়ে সোধি ড্রেসিংরুমে যাচ্ছিলেন, কিন্তু বাউন্ডারি লাইনের কাছাকাছি যেতেই, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন অধিনায়ক লিটন দাস ও হাসান আম্পায়ারের সঙ্গে আলোচনা করে সোধিকে ব্যাটিং করার জন্য ডাক দেন।

জীবন পেয়ে দলের বিপর্যয়ে ৩৯ বলে ৩৫ রানের কার্যকরী এক ইনিংস খেলেছেন সোধি। ইনিংসে ছিল ৩টি ছক্কা। ওয়ানডে সংস্করণে এটাই তাঁর ক্যারিয়ার সেরা ইনিংস।

বিপিএলের পারিশ্রমিক বুঝে পাননি নাসির

সান্ত্বনার জয়ে বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ