হোম > খেলা > ক্রিকেট

নিরাপত্তার শঙ্কায় পাকিস্তান সফর বাতিলের কথা ভাবছে ইংল্যান্ডও

সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল। পাকিস্তানে নিরাপত্তা পর্যবেক্ষণ করে সবুজ সংকেত দিয়েছিল পর্যবেক্ষক দল। সে অনুযায়ী নিউজিল্যান্ডও বাংলাদেশ সফর শেষ করে সরাসরি পাকিস্তানে গিয়েছিল। কোয়ারেন্টিন, প্রস্তুতি পর্ব সব শেষ করে প্রথম ওয়ানডে শুরুর ১০ মিনিট আগে নিরাপত্তার শঙ্কায় পুরো সফরই স্থগিত করে দিয়েছে কিউইরা।

কিউইদের সফর স্থগিতের ঘটনায় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ভালোভাবে ফেরার পথে বড় একটা ধাক্কা হয়ে আসবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা। এরই মধ্যে শঙ্কা তৈরি হয়েছে ইংল্যান্ডের পাকিস্তান সফর নিয়েও। নিউজিল্যান্ড সফর শেষ করে যাওয়ার পর অক্টোবরে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ইংলিশ পুরুষ ও নারী ক্রিকেট দলের। 

নিরাপত্তার শঙ্কায় পাকিস্তানে দল না-ও পাঠাতে পারে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এক বিজ্ঞপ্তিতে ইসিবি জানিয়েছে, সফরের পরিকল্পনা ও নিরাপত্তার বিষয়টি তারা নতুন করে পর্যবেক্ষণ করবে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সফরের ব্যাপারে সিদ্ধান্ত জানাতে পারে। 

পাকিস্তান সফরের ব্যাপারে নিউজিল্যান্ড ক্রিকেট ও ইসিবি ‘এসি রিস্ক’ নামের একটি নিরাপত্তা পরামর্শক প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল ছিল। নিউজিল্যান্ড সফর স্থগিতের পর একই নিরাপত্তা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা ইংল্যান্ড পাকিস্তানে গেলে সেটাই বরং আশ্চর্যের হবে! 

এ নিয়ে কথা বলেছেন ইসিবির একজন মুখপাত্র। বলেছেন, ‘নিরাপত্তাজনিত কারণে নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিলের বিষয়টি খতিয়ে দেখছি আমরা। নিরাপত্তা দলের সঙ্গে যোগাযোগ রাখছি আমরা। এই মুহূর্তে যারা পাকিস্তানে আছে, পরিস্থিতিটা তারাই ভালো বলতে পারবে। তারপর ইসিবি আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেবে, সফরটি আদৌ হবে কি না।’ 

পাকিস্তান সফর থেকে ইংল্যান্ড সরে গেলে আরেকটি বড় ধাক্কা খাবে দেশটির ক্রিকেট। ২০০৫ সালের পর এবারই প্রথমবারের মতো পাকিস্তানে যেতে রাজি হয়েছিল ইংলিশরা। 

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

বিশ্বকাপে সেমিফাইনালে যেতে পারবে না ভারত, বলছেন আমির

নিজেদের ইতিহাসের সফলতম কোচকে কতটা মিস করবে আফগানিস্তান