হোম > খেলা > ক্রিকেট

অতি আত্মবিশ্বাসেই ফাইনালে স্কুপ খেলেছিলেন মিসবাহ

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা স্মৃতির মানসপটে উঁকি দিলে প্রথম কোন জিনিসটা মনে পড়ে? ফাইনালে যোগিন্দর শর্মার বলে মিসবাহ-উল-হকের ওই স্কুপ তালিকার প্রথম দিকেই থাকার কথা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনালে মিসবাহর ওই উচ্চাভিলাষী স্কুপ খেলতে গিয়ে আউটই যে সংক্ষিপ্ততম সংস্করণের প্রথম বিশ্বকাপে শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভেসেছিল ভারত।

একটু এদিন-সেদিক হলে সেদিন শিরোপা জেতার উৎসব করতে পারত পাকিস্তান। তবে সেটা হয়নি মিসবাহর মুহূর্তের উত্তেজনায়। দেড় যুগের বেশি সময় পরও তাই সেই আউট পোড়ায় সাবেক পাকিস্তান অধিনায়ককে। স্কুপ শট দিয়েই সেই বিশ্বকাপে আলাদাভাবে নজর কেড়েছিলেন মিসবাহ। শক্তির জায়গাটাই কি না ফাইনালে ‘বেইমানি করে তাঁর সঙ্গে’। 

স্মৃতির ডালা খুলে দিয়ে ওই শট নিয়ে মিসবাহ জানালেন, ‘আপনি বলতে পারেন, আমি অতি আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম। সেই শটেই গোলমাল বাঁধালাম, যেটা আমাকে সব সময় আত্মবিশ্বাস জোগাত।’

শেষ ওভারে শর্মার তৃতীয় বলে স্কুপ খেলতে গিয়ে ফাইন লেগে যুবরাজ সিংয়ের তালুবন্দী হয়েছিলেন মিসবাহ। তখনো ওভারের বাকি আরও তিন বল। পাকিস্তানের দরকার ছিল ৫ রান। ৩৮ বলে ৪৩ রান করে সেই মুহূর্তে দারুণ ছন্দে ছিলেন মিসবাহ। শটটা নিয়ে মিসবাহ আরও বলেন, ‘সেই সময় ওই শটে আমি প্রচুর রান করেছি। ফাইন লেগ ফিল্ডার থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই শট খেলে রান করেছি। স্পিনারের বিপক্ষে ফাইন লেগ দিয়ে ওই শটে রান করতে আমি অভ্যস্ত ছিলাম।’

বিপিএলের পারিশ্রমিক বুঝে পাননি নাসির

সান্ত্বনার জয়ে বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার

পাকিস্তান বাংলাদেশে আসছে ৯ মার্চ, সব ম্যাচ মিরপুরে

‘প্রথম বিশ্বকাপ’ খেলতে না পেরে হৃদয়ভঙ্গ সাইফের

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের রেকর্ড

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজ

শাদাবকে পাল্টা জবাব দিলেন আফ্রিদি

শিক্ষক হিসেবে কীভাবে মিথ্যা বলেন, আসিফ নজরুলকে কোচ সালাহ উদ্দীন

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ